ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মতিউর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিকুইজিশনে গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির অবস্থান শনাক্ত করে বুধবার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মতিউর রহমানের বাসায় যান ডিবির কর্মকর্তারা। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নিজের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন মতিউর রহমান। নিজেই শয়নকক্ষের আলমারি থেকে বিদেশি পিস্তল বের করে দেন।

এ ঘটনায় ডিবির সাব-ইন্সপেক্টর বেলাল হোসেন রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

মতিউরের রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়েছে। দুদকের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১৯ জানুয়ারি তার সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

ঢাকা/মামুন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন র

এছাড়াও পড়ুন:

ইবিসাসের উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডির তানিম তানভীর

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২৫ সালের বর্ষসেরা উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি তানিম তানভীর।

রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংগঠনটির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬’ শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আরো পড়ুন:

নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা

সংগঠনটির সদস্যদের করা প্রতিবেদন ও ফিচারের বিচার-বিশ্লেষণ করে চারটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া অন্যরা হলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দৈনিক দিনকালের ইদুল হাসান ফারহান, বেস্ট ফিচার লেখক ক্যাটাগরিতে দৈনিক সংগ্রামের সাকীফ বিন আলম, বেস্ট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড এডুকেশন টাইমসের এম এইচ পিয়াস এবং মেইল বিডির বিপ্লব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নির্বাচন কমিশনার ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা/তানিম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ