ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি ভুল কিছু করেছেন, এমন কোনো প্রমাণ কোথাও নেই। প্লট দুর্নীতির মামলায় বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেছেন।

সোমবার লন্ডনে নিজের বাড়ির বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেছেন বলে জানিয়েছে স্কাই নিউজ।

টিউলিপ বলেন , তিনি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার।”

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় ঢাকার একটি আদালত রবিবার টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সেই তালিকায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর নামও রয়েছে।

বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ তার সাথে যোগাযোগ করেনি উল্লেখ করে টিউলিপ বলেন, তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ মুখোমুখি হচ্ছেন।

শেখ হাসিনার ভাগ্নি বলেন, “আমি কোনো মন্তব্য করে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে মর্যাদা দিতে পারি না। কর্তৃপক্ষ আমাকে হয়রানি করার চেষ্টা করছে।”

তার দাবি, “আমি কোনো ভুল করেছি তার কোনো প্রমাণ নেই।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট উল প

এছাড়াও পড়ুন:

বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১৫০ শতাংশ।

আরো পড়ুন:

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭০) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৮) টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৪২ টাকা ১৫০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.৩৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল(০.৩৬) টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৮ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ