‘‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তোর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’’

কথা গুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। শুধুমাত্র বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু নয়, বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ জাহানারার। ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তুলে ধরেন অস্ট্রেলিয়ায় থাকা পেসার জাহানারা।

আরো পড়ুন:

অভ‌্যন্তরীণ আলোচনার পর সালাহউদ্দিনকে নিয়ে মন্তব‌্য: বিসিবি

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

ম্যাচ শেষ হওয়ার পর সাধারণত দুই দলের খেলোয়াড় কোচরা একে অপরের সঙ্গে হাত মেলান। তবে মঞ্জু নাকি ম্যাচ শেষে তার সঙ্গে হাত না মিলিয়ে জড়িয়ে ধরতেন। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনেকবার এ বিষয়ে অভিযোগ দিলেও কোন বিচার পাননি বলে জানান জাহানারা। এখন তাই বোর্ডের কাছে বিচার চান না বরং আল্লাহর কাছে বিচার দিয়েছেন তিনি, ‘‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তাই।’’ 

তখনকার বিসিবির মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরীর কাছে অভিযোগের সত‌্যতা মিলেছে। ২০২২ সালের ১১ জানুয়ারি এক সাক্ষাৎকারে নাদেল জানিয়েছিলেন, স্পর্শকাতর কিছু ব‌্যাপার আছে যা প্রকাশ্যে আসলে নারী ক্রিকেটের ক্ষতি হবে।

তার বক্তব‌্য ছিল এমন, ‘‘অনেক বিষয় থাকে, যা সামনে আনলে আমাদের পুরো ক্রিকেটের, প্রমীলা ক্রিকেটের ক্ষতি হয়। এমন বিষয় আমি এড়িয়ে যেতে চাই। এটা স্পর্শকাতর ইস্যু। দেশের স্বার্থে, ক্রিকেটকে এগিয়ে নিতে এসব বিবেচনায় নেওয়া উচিত। আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।’’

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন সুজনকে একটি চিঠি দেওয়ার কথাও বলেছেন জাহানারা। নাদেল সেই বিষয়টিও স্বীকার করেছিলেন, ‘‘আমি যেটা শুনেছি সে সরাসরি সিইওর কাছে অভিযোগ জানিয়েছে। তার অভিযোগের মধ্যে ছিল- তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।’’

মঞ্জুকে ২০২০ সালের অক্টোবরে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক করা হয়। পরে টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন তিনি।

এদিকে জাহানারা অভিযোগ আমলে নিয়ে বিসিবির বর্তমান নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক রাইজিংবিডিকে বলেছেন, ‘‘বিষয়টি সত‌্যিই স্পর্শকাতর। আমরা অবশ‌্যই এটা নিয়ে পরবর্তী করণীয় ঠিক করবো। এটা ভয়াবহ অভিযোগ। আমাদের নারী ক্রিকেটে এগিয়ে যেতে বাঁধা তৈরি করবে যদি এটা সুরাহা না হয়। বুলবুল ভাই দেশে নেই। আইসিসি সভা থেকে ফিরলে অবশ‌্যই এটা নিয়ে আমরা কথা বলবো। একজন ক্রিকেটার বারবার অভিযোগ করে যাচ্ছেন অথচ কেউ তার কথা শুনছে না, জবাব দিচ্ছে না এটা তো হতে পারে না। আমাদের কাছে সবার গুরুত্ব সমান। আমরা সেভাবেই বিষয়টি দেখবো।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়। এ দেশ আমাদের সবার। ঐক্য বজায় থাকলে ইসলাম আরো শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। বিচ্ছিন্নতা অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন–২০২৫’ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস

নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বিভিন্ন সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। যদি দেশে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে যেতে পারবে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।”

তিনি বলেন, “আমরা গীবত (পরের সমালোচনা) করব না। মানুষ বলে, ফেসবুক বলে; কিন্তু আমরা নিজেরা তা বলব না। নিজকে প্রশ্ন করুন, পরে আরেক জনকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়।”

অনুষ্ঠানে বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার কোরআন তিলওয়াত করেন। 

কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিকে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ