2025-12-06@19:04:35 GMT
إجمالي نتائج البحث: 1235
«উপলক ষ»:
চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ে উপলক্ষে বসা সামাজিক বৈঠকে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাটের মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।নিহত যুবকের নাম মো. রবিউল ইসলাম (৪০)। তিনি একই এলাকার জহুরুল হকের বড় ছেলে। স্থানীয় নাজিরহাট ঘাট স্টেশন এলাকায় তাঁর একটি ছোট্ট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, কিছুদিন পরেই রবিউল ইসলামের এক প্রতিবেশীর বিয়ে হওয়ার কথা। এ উপলক্ষে ওই প্রতিবেশী এলাকার সবাইকে ডাকেন। বিয়ের অনুষ্ঠান কীভাবে করা যায়—এ পরামর্শ নিতেই এমন আয়োজন।বিয়ের প্রস্তুতিমূলক এ বৈঠক চট্টগ্রামে ‘পানসল্লা’ নামে পরিচিত। এ বৈঠকে রবিউলের আরেক প্রতিবেশী মুহাম্মদ জসিম উদ্দিনও (৪৮) আসেন। রবিউল তাঁর চাচাতো ভাইয়ের ছেলে। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ ছিল।পুলিশ...
সত্যকে তুলে ধরার জন্য প্রথম আলোর সাংবাদিকেরা সব সময় ঘটনার কাছাকাছি থাকেন। গুজবে কান দেন না, যা দেখেন তা–ই লেখেন। প্রথম আলো সব সময় সত্যের সন্ধান দেয়। প্রথম আলো এমন একটি সংবাদপত্র, যা প্রয়োজন প্রতিটি দিনের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য। শুক্রবার বিকেলে বগুড়ায় প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথাগুলো বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার হোটেল লাভিস্তার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে ফরিদপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুটি অনুষ্ঠানেই সহায়তা করেন বন্ধুসভার বন্ধুরা।বগুড়াবগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে হোটেল লাভিস্তার হলরুমে জাতীয় সংগীতের মাধ্যমে সুধী সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন প্রথম...
নানা প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও প্রথম আলো কখনো সত্য প্রকাশে পিছপা হয়নি। সত্যই প্রথম আলোর সাহস ও শক্তি। সাহসী ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের কারণে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথম আলোর পথচলা ছিল স্রোতের বিপরীতে। প্রথম আলো আজ শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি প্রথম আলো আরও বেশি ইতিবাচক খবর উপস্থাপন করবে—এটাই পাঠকদের প্রত্যাশা। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেল পৌনে চারটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এতে কুমিল্লার শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, লেখক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নিয়ে প্রথম আলো সম্পর্কে তাঁদের মতামত...
আকিজ সিমেন্টের দুই যুগে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটি ‘সিমেন্টে লোহার শক্তি’ স্লোগানে নতুন প্রচারণা শুরু করেছে। গত বুধবার নতুন এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে রাজধানীর র্যাডিসন হোটেলে গত বুধবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আকিজ সিমেন্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।নতুন প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন বলেন, ‘দুই যুগের এই যাত্রা আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। গ্রাহকের বিশ্বাস ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আকিজ সিমেন্ট সব সময় মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। “সিমেন্টে লোহার শক্তি” প্রচারণার মাধ্যমে আমরা পণ্যের মান, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উৎকর্ষ নতুনভাবে উপস্থাপন করতে চাই। ভবিষ্যতেও দেশের অবকাঠামো উন্নয়নে আকিজ সিমেন্ট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ সিমেন্ট দুই যুগের সাফল্যময় যাত্রায় পদার্পণ করেছে।...
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেশের সব প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, “সঠিক তথ্যভিত্তিক সেবা দিতে হলে সারা দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিবন্ধনের আওতায় আনতেই হবে। এজন্য পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।” বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য— ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।’ সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ। আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক...
“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উদযান উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম’র সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী স্বাস্থ্য প্রকৌশলী মো. ইউসুফ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাফরীন যোবায়রা সুরভী’র সঞ্চালনায় সভায় এনজিও প্রতিনিধি ও বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৬-১১ ডিসেম্বর ২০২৫ দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল...
আসছে ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। এছাড়া ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এবারও গত বছরের মতো সেরা ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে না সরকার। ভ্যাট প্রদানে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরো ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করতো। জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে। আরো পড়ুন: ২০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে সংস্থাটি। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাকি সদস্যরা হলেন কাস্টমস: নিরীক্ষা,...
খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহানগর কৃষকদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে নভেম্বর ২০২৫) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহানগর কৃষকদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন,নুরুল হক চৌধুরী দিপু,রানা মুজিব, নাজমুল হক,নাজমুল কবীর নাহিদ,শওকত খন্দকার প্রমুখ। মাসুকুল ইসলাম রাজিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশার প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য লাভ নিশ্চিত করতে মহান আল্লাহ কাছে আমরা প্রত্যেকে বিশেষ দোয়া প্রার্থনা করার আহ্বান...
আজ পহেলা ডিসেম্বর। মহান বিজয়ের মাসের প্রথম দিন। বিজয়ের মাস, বাঙালির শ্রেষ্ঠ অর্জনের মাস। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় আমাদের স্বাধীনতা। মাসের প্রথম দিন থেকেই মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছিয়ে আসতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধারাও এগোতে থাকেন রাজধানী ঢাকার দিকে। একে একে বিভিন্ন রণাঙ্গনে উড়তে শুরু করে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাক্ষর এবারের বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন...
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, নরায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) শহরের মাসদাইর এলাকায় এ কুরআন খতম, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে রশুর বিভিন্ন সৃতিচারণ করেন। তারা বলেন, রশু ছাত্রদলের সময় থেকেই সাহসী নেতা ছিলেন। তিনি রাজপথে সব সময় দলীয় সকল কর্মসূচীতে ছিলেন অগ্রগামী। হামলা মামলা নির্যাতন ও কারাবরণ করে তিনি দলের জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি ও জিয়া পরিবারের অনুগত্য করেছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। এমন নেতা হারিয়ে আমরা সত্যি একজন বীর জাতীয়তাবাদী সৈনিককে হারিয়েছি। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতের উচ্চ...
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে ‘বিজয় মশাল রোড শো’। এছাড়া ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। আরো পড়ুন: বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়: ফখরুল তিনি জানান, ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন সংশ্লিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাইযোদ্ধা। ১৬ ডিসেম্বর...
সিরামিক এক্সপো উপলক্ষে আগত বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের কর্মকর্তারা। গত বুধবার সন্ধ্যায় ডিবিএল সিরামিকসের সৌজন্যে ঢাকার মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইডে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ডিবিএল গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লপেজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডিএমডি এম এ কাদেরসহ ডিবিএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক্সপো উপলক্ষে আগত বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।ম্যাচ শেষে ডিবিএল সিরামিকসের প্রধান ব্যবসায় কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘এই আয়োজনে আমাদের উদ্দেশ্য শুধু খেলা নয়, বরং বিদেশি অতিথিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক...
কুমিল্লায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা। এবারের মেলায় মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলার বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক টাউন হল মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।মেলায় রাজধানীর ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান, কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রথমা প্রকাশন ও প্রথম আলো বন্ধুসভার স্টলও থাকবে মেলায়।জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, এবারের বইমেলাকে প্রাণবন্ত করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে টাউন হল মাঠে প্রায় ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।জেলা প্রশাসন জানায়, আগামীকাল বেলা সাড়ে তিনটায়...
শীত উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’। আগের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২৩ এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ নানা উপহার পেতে পারেন ক্রেতারা। আছে নিশ্চিত উপহার। সম্প্রতি রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ক্যাম্পেইনের ‘মার্সেল স্মার্ট অফার’-এর আওতায় ক্রেতারা ২৫ নভেম্বর, ২০২৫ থেকে ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত এসব সুবিধা পাবেন। আরো পড়ুন: ওয়ালটন প্লাজা থেকে ১ লাখ টাকা সহায়তা পেল সুরুজ্জামানের পরিবার তিন জাতি নারী ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন লিফট অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের...
হাঁস আর পানি পরস্পরের সমার্থক। পানি ছাড়া হাঁস পালন, এমনটা কেউ হয়তো কল্পনাও করেন না। কিন্তু সেটিই এবার দেশে সম্ভব হতে চলেছে। এ লক্ষ্যে প্ল্যানেট অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান ফ্রান্স থেকে নিয়ে এসেছে পানি ছাড়া পালনযোগ্য হাঁসের নতুন একটি জাত। প্ল্যানেট অ্যাগ্রো জানায়, শুকনা জায়গা বা মাচার ওপরেও সহজেই ফরাসি এই হাঁস পালন করা যায়। মাত্র ৪৫ দিনেই একেকটি হাঁসের ওজন প্রায় ৩ কেজি পর্যন্ত হয়। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে নতুন হাঁসের জাতটি প্রদর্শন করে প্ল্যানেট অ্যাগ্রো।প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন...
সম্প্রীতি আর সৌহার্দ্য বাড়াতে সিরামিক এক্সপো-২০২৫ প্রীতি ফুটবল ম্যাচ খেললেন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ডিবিএল গ্রুপের কর্মকর্তা ও এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিবিএল সিরামিকসের আয়োজনে ঢাকার শেফস টেবিল কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে কোর্টসাইডে উপস্থিত ছিলেন ইতালির দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও দূতাবাস কর্মকর্তারা, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এর চেয়ারপারসন নুরিয়া লপেজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম এবং ডিএমডি ও গ্রুপ সিইও এম এ কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিবিএল গ্রুপের কর্মকর্তা ও এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধি প্রমুখ। লাল জার্সি পড়ে মঠে নামেন ডিবিএল গ্রুপের কর্মকর্তারা। অন্যদিকে সাদা জার্সিতে খেলেন আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা। ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন,...
তিন দিনব্যাপী ইসলামি মাহফিল উপলক্ষে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই দরবার শরিফ মাদ্রাসার বিশাল ময়দান লাখো মুসল্লির পদচারণে মুখর হয়ে উঠেছে। আজ বুধবার জোহর নামাজ শেষে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মাহফিল উপলক্ষে এই ময়দানে গতকাল মঙ্গলবার থেকেই মুসল্লিদের ভিড় শুরু হয়। আজ সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসার বিশাল আয়তনের দুটি মাঠ। এরপর জোহরের নামাজ শেষে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাহফিল।সরেজমিনে দেখা যায়, চরমোনাই দরবারের মাদ্রাসার সুবিশাল মূল মাঠ ও ৩ নম্বর মাঠে সমাবেত হয়েছেন লাখো ভক্ত, অনুসারী ও সাধারণ মুসল্লি। মাঠ দুটিকে শামিয়ানায় আবৃত করে দেওয়া হয়েছে। আয়োজকেরা জানান, মঙ্গলবার থেকেই বাস-লঞ্চে এখানে মুসল্লিরা সমাবেত হতে...
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে ডিসির সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পঞ্চবটি বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সরকারী ও বেসরকারী সকল দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনসহ সরকারী ভবনে আলোকসজ্জা করন, ৩১বার তোপধ্বনি, চাষাড়া বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হবে। ওসমানী পৌর স্টেডিয়ামে শিশু কিশোর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়াও শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার সেই সকল অকুতোভয়...
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল’র মিশনপাড়া কার্যালয়ে আয়োজিত হয় এই দোয়া। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা, ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ। মোমিনউল্লাহ ডেভিডের স্মৃতিচারণ করে আবু জাফর আহমেদ বাবুল বলেন, মোমিনউল্লাহ...
প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকেই জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছে। প্রথম আলোর জনপ্রিয়তার কারণ সব সময় সত্যের সঙ্গে থাকার চেষ্টা ও মিথ্যা তথ্য প্রচার না করা। প্রথম আলো এখন গণমানুষের কণ্ঠস্বর। আজ সোমবার লক্ষ্মীপুরে প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথা বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল চারটায় এ সমাবেশ হয়। এতে জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা প্রথম আলোর কাছে নানা ধরনের প্রত্যাশার কথা তুলে ধরেন।জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন।অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সত্যের পথে হাঁটা কঠিন কাজ। প্রথম আলো...
‘প্রথম আলো সব সময় নিপীড়িত মানুষের পাশে রয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের বিপদে-আপদে প্রথম আলো পাশে থেকেছে। তারা সবাই হয়তো প্রথম আলো পড়তে পারে না; কিন্তু সবাই ধারণ করে যে প্রথম আলো তাদের পাশে আছে। এটাই তাদের শক্তি ও সাহস।’প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু। আজ রোববার বিকেলে নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, উদ্যোক্তা, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়ে প্রথম আলো সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন।বিকেল চারটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া বলেন, প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এত...
ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সভাকক্ষে সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম’র সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচীব - মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান। সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, প্রোজেক্ট ম্যানেজার- ড. আস-সাবা হোসাইন ব্র্যাক জেলা সমন্বয়ক- সুমন চৌধুরী জেলা ব্যাবস্থাপক - মো. শামীম আল মামুন খান। সদর ব্র্যাক অফিসার- মাহমুদুল হাসান’র সঞ্চালনায় সভায় সিটি কর্পোরেশন, স্থানীয়...
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার কথা রয়েছে। তাঁরাসহ ১০ মামলায় মোট ৪১ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হবে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।আজ সকালে দেখা যায়, হাইকোর্টের মূল ফটকের সামনে পুলিশ সদস্যদের অবস্থান। হাইকোর্টের মূল ফটকের ভেতরের অংশে সেনা সদস্যদের অবস্থান। এরপর হাইকোর্টের মূল ফটক থেকে ট্রাইব্যুনালের দুই পাশে অনেক বিজিবি সদস্য অবস্থান নিয়েছেন। ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে রয়েছে র্যাবের অবস্থান। ট্রাইব্যুনালের ভেতরে পুলিশ ও এপিবিএন বিপুলসংখ্যক সদস্যদের অবস্থান রয়েছে।টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোট আসামি ১৭ জন। এর মধ্যে ১০ জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার...
বর্ণাঢ্য আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এদিকে, সমাবর্তন উপলক্ষে আসা হাজারো গ্র্যাজুয়েট, অভিভাবক, অতিথি এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিণত হয় উৎসব ও উদ্দীপনার মিলনস্থলে। আরো পড়ুন: হাবিপ্রবিতে স্কলার সামিট অনুষ্ঠিত এবারো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি শনিবার (২২ নভেম্বর) এ উপলক্ষ্যে দুপুর দেড়টায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবর্তনস্থলে যায়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থগুলো পাঠ শেষে শিক্ষা উপদেষ্টা সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এর সভাপতিত্বে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।...
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবসটি উপলক্ষে দুই পর্বে অনুষ্ঠান আয়োজন করে প্রশাসন। আরো পড়ুন: ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে সব বিভাগ ও হল, ইউট্যাব, জিয়া পরিষদ, শাখা ছাত্রদল, জাতীয়তাবাদী কর্মকর্তা ইউনিট স্ব স্ব ব্যানারে অংশ নেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ইউট্যাব, জিয়া পরিষদ,...
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে গতকাল দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশির ভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। এর মধ্যেই রাত তিনটার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাঁদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আনোয়ার...
সাম্প্রদায়িকতা প্রশ্নে বেগম সুফিয়া কামালের দৃষ্টিভঙ্গি ছিল স্বচ্ছ। তিনি চাইতেন নেতৃত্ব তৈরি হোক সামগ্রিকভাবে। আইয়ুব খানের মুখের ওপরও প্রতিবাদ করার সাহস ছিল তাঁর। তাই ‘জননী সাহসিকা’ সুফিয়া কামালের আদর্শ সব সময়ই গুরুত্বপূর্ণ।নারীমুক্তি, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি সুফিয়া কামালের ২৬তম প্রয়াণদিবস উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সবার স্মৃতিকথায় উঠে এল এসব কথা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এবং সাঁঝের মায়া ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয় এই স্মরণসভার। ধানমন্ডির ৩২ নম্বরে সুফিয়া কামালের বাড়ি সাঁঝের মায়ায় আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল গান, কবিতা ও নাচ।মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রদায়িকতা প্রশ্নে সুফিয়া কামালের দৃষ্টিভঙ্গি ছিল স্বচ্ছ। আশির দিকে নারায়ণগঞ্জে কান্দুপট্টি উচ্ছেদের সময় কেউ কথা বলেনি, তখন সুফিয়া কামাল নিজে গিয়ে উদ্ধার করেছিলেন অনেককে। সুফিয়া কামালের জীবনব্যাপী যে...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র ৬১তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল দশটায় শহরের মিশনপাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত হয় রক্তদান কর্মসূচী। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগৃহীত রক্ত দান করা হয় রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ এর ব্লাড ব্যাংকে। এরপর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিজ কর্মী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করান এবং তার অর্থায়নে হাসপাতালের জন্য দুটি হুইলচেয়ার, হাসপাতালের সামনের যানজট নিরসনে একটি হ্যান্ড মাইক এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ১০ টি ময়লার বিন প্রদান করে। তাছাড়া নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুটি হুইল চেয়ার এবং বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া সকাল থেকে তার উদ্যোগে...
রংচটা ক্যাপ, প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা—মুশফিকুর রহিমের প্রায় মিনিট বিশেকের সংবাদ সম্মেলনে উঠে এল পুরো ২০ বছরের পথচলাই। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার উপলক্ষ ঘিরে গত কদিন ধরে তাঁর জন্য স্তুতিবাক্য ভেসে এসেছে সব জায়গা থেকেই।সাবেক ও বর্তমান সতীর্থ, কোচ, ভক্ত, ক্রিকেট–সংশ্লিষ্ট সবার মুখেই মুশফিকের পরিশ্রম আর নিয়মানুবর্তিতার গল্প শোনা যাচ্ছে। শততম টেস্টের উপলক্ষের ম্যাচে মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে আরও রাঙিয়েছেন মুশফিক। এরপর আজ সংবাদ সম্মেলনে এলে নিজের আয়নায় কেমন, তা জানতে চাওয়া হয় তাঁর কাছে। মুশফিকের উত্তরের প্রথম বাক্যটা হাসির রোলই ফেলে দেয় সংবাদ সম্মেলনে, ‘সত্যি কথা যদি বলি, আমি একজন বোরিং পারসন।’কেন নিজেকে ‘বোরিং পারসন’ মনে করেন, সেটির একটি ব্যাখ্যাও দেন মুশফিক, ‘প্রতিদিন অনুশীলনে আমি একই কাজ বারবার করে যাই। ২০ বছর ধরে করছি,...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান,...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৬১তম জন্মদিন উপলক্ষ্যে মাদ্রাসার এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে “দোয়া ও মেহমানদারী” অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার ২৫ নং ওয়ার্ড উত্তর লক্ষণখোলাস্থ কড়ইতলা মদীনাতুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার ৭ শতাধিক এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মেহমানদারীর আয়োজন করেন বিএনপি নেতা সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, মো. আজিম সাউদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. নুর মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান, সহ-সাধারণ সম্পাদক...
খোলসটা মুশফিকুর রহিমেরই ভাঙার প্রয়োজন ছিল। নিকট অতীতে তাকে পরিচিতরা কেউ নিজের মতো করে পাননি! অচেনা অভিমান, অজানা কারণে নিজেকে আটকে রেখেছিলেন। যেখানে শুধু প্রবেশাধিকারই নয়, উঁকি-ঝুঁকি দেওয়ার অলিখিত নিষেধাজ্ঞাও ছিল। সেই দেয়ালটা অবশেষে ভাঙল। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের ২৫ বছরে যা হয়নি, সেই উপলক্ষ পেয়েছে তার বদৌলতে। বাংলাদেশের কেউ একশ টেস্ট খেলবে এই বিশ্বাস অনেকেরই ছিল। কিন্তু কেউ তো ধারে কাছেও যেতে পারেননি! মুশফিকুর রহিম পেরেছেন। তার টেস্টের সংখ্যা এখন ৯৯। আরো পড়ুন: মুশফিকুরের শততম টেস্ট: যেসব আয়োজন রেখেছে বিসিবি বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা রাত পোহালেই তার সাফল্যের মুকুটে যোগ হচ্ছে শততম টেস্টের পালক। এমন একটি উপলক্ষ মুশফিকুর নিজেকে গুটিয়ে রাখবেন, খোলা মনে থাকবেন না তা কী করে হয়? নিজের প্রয়োজনে বা...
শিক্ষিত সমাজ গঠনের কাজ করে যাচ্ছে প্রথম আলো। এ গণমাধ্যমের কাছে দেশের মানুষ সঠিক তথ্য জানতে চান। তাই চলামান রাজনীতির ও আগামী জাতীয় নির্বাচনে সঠিক চিত্র যেন প্রথম আলোতে উঠে আসে। এটা পাঠকদের প্রথম চাওয়া। আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তাঁরা প্রথম আলোর কাছে নানা ধরনের প্রত্যাশার কথা তুলে ধরেন।অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি পীযূষ চক্রবর্তী বলেন, ‘দেশের সরকারগুলো যখনই স্বৈরশাসক ও অগণতান্ত্রিক রূপ ধারণ করে, এ সময় ওই অগণতান্ত্রিক সরকারে বিপরীতে অবস্থান নিয়ে প্রথম আলোকে জনগণের পাশে আমরা দেখতে চাই। দেশের যেকোনো সংকটে প্রথম আলোকে সমাজের দর্পণ হিসেবেই কাজ করতে হবে।’আসন্ন জাতীয় সংসদ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো ও আলোচনাসভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। আরো পড়ুন: শিমুল বিশ্বাসেই আস্থা বিএনপির, জামায়াতে ‘বিভাজন’ বুধবার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে ইসির সংলাপ এই নির্দেশ ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের পালনের কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
রঙিন কাপড়ের বিশাল প্যান্ডেল বেলুন দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলের নিচে থরে থরে সাজানো বড় বড় রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বোয়ালসহ নানা প্রজাতির মাছ। কেউ মাছের দরদাম করছেন, কেউবা কিনছেন। নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে এই মাছের মেলা বসেছে। প্রতিবছরের মতো আজ মঙ্গলবার এক দিনের জন্য এ মাছের মেলা বসে। এবার মেলায় প্রচুর মাছের আমদানি হয়। দাম একটু চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, এক দিনের মেলায় প্রায় কোটি টাকার মাছ বেচাবিক্রি হয়। মেলা ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় করেন মেলা প্রাঙ্গণে। মেলার দিনে এলাকার লোকজন জামাইদের আমন্ত্রণ করা হয়। এ জন্য মেলাটি ‘জামাই মেলা’ নামেও পরিচিত।মেলার আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০...
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুনদের অংশগ্রহণে জিরো ওয়েস্ট বিগ্রেড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে স্কুল প্রঙ্গনে এ গ্রীণ স্কুল ক্যাম্পেই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক এ এইচ এম রাসেদ। উক্ত প্রতিযোগিতায় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায়। গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও প্লাস্টিক- ৩ এর উপর কর্মসূচী পালন করেন, দেলপাড়া গিয়াসউদ্দিন স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে খুলনা মহানগরীতে মিষ্টি বিতরণ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সময়ে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। সোমবার (১৭ নভেম্বর) খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করে। এদিকে, রায় ঘোষণার পরপরই খুলনার শেখ বাড়ি হিসিবে খ্যাত শেখ হাসিনার চাচা আবু নাসেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়। জুলাই যোদ্ধা আহাম্মদ হামিম রাহাত বলেছেন, মানবতাবিরোধী অপরাধে আজ শেখ হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় ছাত্র-জনতা সন্তোষ প্রকাশ করেছে। তারই অংশ হিসেবে কেউ কেউ মিষ্টি বিতরণ করে আনন্দ উপভোগ করছে। এছাড়া, রায় উপলক্ষে শিববাড়ি মোড়ে...
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ নভেম্বর)। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে শ্রদ্ধা জানাতে ভোর থেকে ঢল নেমেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। প্রয়াত এই নেতার মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে। ইতোমধ্যে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী মেলা বসেছে। বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা, সেমিনার চলছে। মাজার প্রাঙ্গণে ভক্ত, অনুসারী ও মুরিদরা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ স্লোগানে ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন। এদিকে, সংরক্ষণের অভাবে এবং অযত্ম-অবহেলায় থাকা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচিহ্ন গুলো হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, তার চিন্তা ও আদর্শের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্র গঠন করা যেতে পারে। নতুন সরকারের কাছে মাওলানা...
২০২৬ সালে মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। আজ রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে। ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি দিন শুক্রবার। এ ছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই (বুধবার) এবং ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্যাংকে লেনদেন হবে না।২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ.pdfডাউনলোডআরও পড়ুন২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি ১৪...
২০২৬ সালে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর ব্যাংকগুলোর জন্য ২৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। এরপর...
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বলেন, “কবি সম্মেলনে ৬ জনকে এ বছর পুরস্কার দেওয়া হচ্ছে।” আরো পড়ুন: ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন হাসানআল আব্দুল্লাহ ‘প্রিয় ইফতেখার, এই পৃথিবীর একটাই তো আকাশ’ তিনি বলেন, “পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলছবি’ সম্পাদক জামসেদ ওয়াজেদ, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি এবং শিশু সাহিত্যে হাসনাত আমজাদ। আগামী ২৮-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে দুই শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিনকর্মীরা অংশগ্রহণ করবেন।” সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-সম্পাদক প্রফেসর...
‘‘হেয়ার উই গো। বিগ মোমেন্ট। লং ওয়ে…দেয়ার উই গো…দ্যাট ইজ ম্যাজিক। পিউরলি ম্যাগনিফিসেন্ট। বিগ স্মাইল অন হিস ফেইস। ক্রাউড এনজয়ের ইট। থ্যাংকস টু হেভেন। ডাউন হি গোউস। টু অ্যান্ড হাফ ইয়ার্স হি ওয়েটেড ফর দিস ওকেসন। এইটি থ্রি ইনিংস হি প্লেইড। ডিডেন্ট গেট আ হানড্রেড। অ্যাট লাস্ট হি গেট দ্য ওকেশন।’’ ধারাভাষ্যকারের কণ্ঠ ধরে আসে। কিন্তু থামেন না। এই উপলক্ষ্যটা বেশ বড়। বেশ আকর্ষণীয়। রাওয়ালপিন্ডি উন্মাতাল। ৮৩ ইনিংস, ৮০৭ দিনের অপেক্ষা যে ফুরাল এই মাহেন্দ্রক্ষণে। অবশেষে বাবর আজম করলেন সেঞ্চুরি। ৯৯ রান থেকে প্রামো মাদুশানের বল স্কয়ার লেগে পাঠিয়ে প্রান্ত বদল করলেন বাবর। পুরো গ্যালারি, ধারাভাষ্যকক্ষ, ড্রেসিংরুম করতালিতে মাতোয়ারা। এই উপলক্ষ্যের জন্য তাদের কতদিনের অপেক্ষা। দলের সেরা তারকার রানে ফেরা, সেঞ্চুরি পাওয়া বলে কথা। বাবর পূর্ণ করলেন...
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ধানমন্ডি সোসাইটি। সোসাইটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাভীদ আসিফ আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ধানমন্ডি সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় সোসাইটির সভাপতি মোসাদ্দেক হাবিবের (মিতু) পাশাপাশি নাজমুন নাহার, রফিকুস সালেহীন, আনিসুর রহমান, আজহারুল ইসলাম খান ও সামসুদ্দোহা সেলিমসহ স্বনামধন্য চিকিৎসকেরা বক্তব্য দেন। বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে রবীন্দ্রসরোবর এলাকায় একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটি আয়োজিত মেডিকেল ক্যাম্পে চার শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য—‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। দিবসটি উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের (বিআইএইচএস) বিভিন্ন কেন্দ্রে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় সেবা দেওয়া হবে।দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় রাজধানীতে অনুষ্ঠিত হয় রোড শো ও অবস্থান কর্মসূচি। বারডেম জেনারেল হাসপাতাল থেকে টেনিস ক্লাব পর্যন্ত এই রোড শো কর্মসূচি হয়।এ কর্মসূচিতে অংশ নেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান, বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান, ডেন্টাল সার্জারি বিভাগের ভিজিটিং প্রফেসর অরূপ রতন চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সচিব মুহম্মদ আবু তাহের খানসহ সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী...
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে আছে।’রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জোনায়েদ সাকি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন শাহবাগ থেকে কাটাবন, হাতিরপুল, বাংলামোটর, মগবাজার, ওয়্যারলেস গেট ও হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার পর্যন্ত শোভাযাত্রা করে। এতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহনের পাশাপাশি দলীয় প্রতীক ‘মাথাল’ পরে অংশ নেন অনেক নেতা–কর্মী।জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, সে জন্য...
বিশ্ব ডায়াবেটিস দিবসে আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়। ম্যারাথনে অংশ নেন দেশের প্রথিতযশা এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থী ও জনসাধারণ। প্রায় এক হাজার অংশগ্রহণকারী গোটা হাতিরঝিল ঘুরে ম্যারাথন শেষ করেন।এই আয়োজন উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি চিকিৎসক ফারিয়া আফসানা বলেন, সাধারণ মানুষকে শরীর চর্চা ও নিয়মিত হাঁটায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছরই ডায়াবেটিস দিবস উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম করা হবে।বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফারুক পাঠান তাঁর বক্তব্যে বলেন, কেবল ডায়াবেটিস রোগীরা নয়, সুস্থ থাকতে ও ডায়াবেটিসসহ সব অসংক্রামক রোগ প্রতিরোধ করতে সবাই মিলে হাঁটুন। প্রতিদিন হাঁটুন।ম্যারাথন শেষে চিকিৎসক ও সাধারণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, ১ম ও ২য়...
আত্মীয়স্বজনের বিয়ের আগে রাত জেগে কাব্য লিখে ‘প্রীতি–উপহার’ তৈরি করতেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাবা। নিজ হাতে কাগজে লিখে একাধিক কপি প্রস্তুত করতেন। বিয়ের আসরে এ কাব্য পাঠ করে শোনাতেন পুত্র হুমায়ূন। পরে হস্তলিখিত এমন প্রীতি–উপহারের কপি জনে জনে বিলি করা হতো।এই গল্প হুমায়ূন আহমেদ লিখেছেন তাঁর আত্মজৈবনিক বই কাঠপেন্সিল–এ (২০০৯)। তিনি আরও লিখেছেন, ‘আমাকে প্রীতি–উপহার নিয়ে পাঠানো হতো মেয়েমহলে। কনেকে ঘিরে থাকত তার বান্ধবীরা। তারা তখন আমাকে নিয়ে নানান রঙ্গরসিকতা করত। আমি যথেষ্ট আবেগ দিয়ে প্রীতি–উপহার পড়ছি, এর মধ্যে কেউ একজন বলে বসল, “এই বান্দর, চুপ কর।” মেয়েরা সবাই হেসে এ–ওর গায়ে জড়িয়ে পড়ত।’একটা সময়ে বিয়ের অনুষ্ঠানে প্রধান অনুষঙ্গ ছিল এই ‘প্রীতি–উপহার’। এমন রীতির প্রচলন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুদীর্ঘকাল ধরেই ছিল। প্রথমে হস্তলিখিত, পরে লেটারপ্রেসে মুদ্রিত হতো এসব প্রীতি–উপহার। বিশেষত...
রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকায় সমাবেশ ও মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন। কাল বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় দলটির এ কর্মসূচি হবে। মাথাল গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক। আজ বৃহস্পতিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা।২০০২ সালের ২৯ আগস্ট বেশ কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়। ২০১৫ সালের ২৭ থেকে ২৯ নভেম্বর তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।২০১৭ সালের ২৮ ডিসেম্বর...
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা। শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান পারসা ইভানা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পারসা ইভানার জন্মদিন। বিশেষ দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটছে। একই দিনে তার ভাইয়েরও জন্মদিন। মূলত, টুইন ভাই-বোন তারা। ইভানার বাবা-মা বিদেশে বসবাস করেন; ভাই ও খালা মণির সঙ্গে বাংলাদেশে বসবাস করেন এই অভিনেত্রী। আরো পড়ুন: তটিনী আমার ভালো বন্ধু: ইয়াশ সাহেবের সঙ্গে বাগদান সারলেন সুস্মিতা? বিশেষ দিনটি বাড়িতে কাটানোর পরিকল্পনা করেছেন পারসা ইভানা। তার ভাষায়—“দেশে আমি, আমার ভাই আর খালামনি থাকি। জন্মদিন উপলক্ষে আমার ফ্রেন্ড...
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ নারায়নগঞ্জ এর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ফ্রি ডায়াবেটিস টেস্ট ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন এ ২০০ থেকে ৩০০ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর মাসদাইর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি ও দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক লিটন কুমার সাহা। ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম আল মামুন খান, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, কর্মসূচি সংগঠক অন্তু চন্দ্র কর্মকারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
বৃধবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম আবু বকর সিদ্দিকীর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা।এছাড়া আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ,বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু,এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন,সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি,সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ,রফিকুল ইসলাম রফিক,আমির হোসেন...
“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন। আইডিইবি জেলা শাখার আয়োজনে উদ্বধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রমিজ উদ্দিন, মোঃ নূর উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক, এস এম মাসুদ পারভেজ সহ-সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ নোমান ডিআরও, মোঃ সাখাওয়াত হোসেন অর্থ সম্পাদক, মোঃ হাফিজুর রহমান চাকুরী বিষয়ক সম্পাদক, জনি কুমার পাল গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, মোঃ আবু বকর সিদ্দিক জনসংযোগ ও প্রচার সম্পাদক, মোহাম্মদ আমিনুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক, আমিনা খাতুন মহিলা...
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে গত বছরের মতো এবারও খেজুরের আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর প্রস্তাব দিয়েছে ট্যারিফ কমিশন। রোজায় খেজুরের দাম সহনীয় রাখতে পণ্যটির আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং উৎসে করহার ১০ থেকে কমিয়ে ৩ শতাংশ করার সুপারিশ করেছে সংস্থাটি। এ ছাড়া খেজুর আমদানিতে বিদ্যমান ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।রোজা উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক-কর ও শুল্কায়ন যৌক্তিকীকরণ নিয়ে সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি ইতিমধ্যে বাণিজ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।প্রতিবেদনে ট্যারিফ কমিশন আরও বলেছে, খেজুর আমদানির ক্ষেত্রে প্রস্তাবিত সব ধরনের শুল্কছাড় আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল রাখা যেতে পারে।শুল্ক কমানোর প্রস্তাবের পাশাপাশি খেজুর আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা ও ইটিআইএন,...
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। আরো পড়ুন: বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে সরকার বিবেচনা করতে পারে: বাংলাদেশ ব্যাংক নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর-এই ১০টি পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে এসব...
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে খানপুর ডন চেম্বারে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর খান সেন্টু। আব্দুর সবুর সেন্টু বলেন, মাসুদুজ্জামানের পরিবার জাতীয়তাবাদী দলের পরিবার। তার দাদা, চাচারাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। দল তাকে মনোনয়ন দিয়েছে আমরা তাকে প্রতিটা ভোট কেন্দ্রে নিরুঙ্কুশ ভোটে বিজয়ী করি। যারা এক শাসন কায়েম করেছিলেন, তাদের বিতারিত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আমাদের সংগ্রাম। আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে হাজির হতে হবে। তিনি আরো বলেন, কিছু মানুষ অপপ্রচার করছে এটা চূড়ান্ত লিষ্ট না। আরে এ প্রচার করে...
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অনিরাপদ বোধ করছে না। আজ রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়েছেন।গত ২৩ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানাবেন, রায় কবে হবে।সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার আজ বলেন, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে ১৩ নভেম্বর। এর জন্য প্রসিকিউশনের প্রস্তুতির কিছু নেই।...
চিত্রকর এস এম সুলতানের কৃষিজিজ্ঞাসা পাঠ করতে গিয়ে লেখক ও গবেষক পাভেল পার্থ পঞ্চশস্য, পঞ্চভূত কিংবা পঞ্চইন্দ্রিয়ের মতো প্রধানত পাঁচটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। প্রথমত সুলতানের কাজের কোনো পূর্ণাঙ্গ পাবলিক নথি ও আর্কাইভ নেই। দ্বিতীয়ত সুলতানকে নিয়ে অধিকাংশ আলাপ তাঁকে ‘মিথ’ ও ‘মহান’ বানিয়ে তাঁর শিল্পকর্মের বিশ্লেষণ এবং বিবরণ বিস্তারের চেয়ে শিল্পীর নানাবিধ ব্যক্তিজীবনকেই বেশি ‘চাউর’ করে। তৃতীয়ত তাঁকে ‘বোহেমিয়ান’ বানিয়ে তাঁর সৃষ্টিকর্মকে ‘একক’ ও ‘অপর’ করে ফেলা হয়। চতুর্থত ছবির ‘পেশি’ নিয়ে যত আলাপ, বরং কম আলাপ হয় তাঁর চিত্রকলার কারিগরি বনিয়াদ নিয়ে। পঞ্চমত কৃষির রাজনৈতিক বাস্তবতা ও ধারাবাহিক ঐতিহাসিকতাকে আড়াল করে অধিকাংশ আলাপই সুলতানের কৃষকদের ‘আদিম’ বানিয়ে রাখে।সুলতানের ছবির কৃষিজিজ্ঞাসা নিয়ে গবেষণামুখী কোনো বিস্তর আলাপ নেই। ‘পাঁচ প্রশ্ন ও বিস্ময়’ থেকেই গবেষক সুলতানের ‘কৃষিজিজ্ঞাসাকে’ বুঝতে চেয়েছেন। সুলতান জন্মশতবাষির্কী উপলক্ষে...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দল। িশুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থান মৎস্যজীবী দলীয় কার্যালয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ জনি পাঠানের সঞ্চালনা ও নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের নেতা মো. জনি ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. মনির হোসেন, সদস্য সচিব মো. মেহেদী হাসান সানি, মো. হারুন, মো. রাসেল। এ সম আরো উপস্থিত ছিলেন, জি এম সোহেল, মো. রহিম বাদশা, মো. শাকিল, মো. সবুজ, মো. জনি ইসলাম, মো. আনিস দেওয়ান, মো. কবির, মো. আবুল কালাম, মো. আলী, মো. আলী, মো. বাধন, মো. শাহিন, মো. ইমরান, মো.গোলজার হোসেন,...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে ভুইগর ভুইগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই রেলি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু অকিল উদ্দিন ভূঁইয়া একরামুল কোভিদ মামুন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গ...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সু- সজ্জিত হয়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে বর্ণাঢ্য র্যালি করেছে মহানগর বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নম্বর রেলগেইট গিয়ে শেষ হয়। এদিকে বিএনপির র্যালিকে সফল করতে তিনটার দিকে দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত...
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি ‘১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী আয়োজক পরিষদ’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব মো. ওয়াহিদ মিয়া। লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সদস্য রাজীব হোসেন খান।সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া এসএসসির বিভিন্ন শিক্ষাবর্ষ অনুযায়ী নিবন্ধন ফি দুই হাজার থেকে তিন হাজার টাকা। এই চাঁদা অনলাইনে পরিশোধ করতে হবে। সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী আয়োজনের খসড়া উপস্থাপন করা হয়। আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, স্মৃতিচারণা, স্কুলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন,...
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তারা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করেন। এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “আজকের দিনটি শুধু বিএনপির নয়, বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বরের চেতনা আমাদের শেখায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।” জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, “আজকে বাংলাদেশে বিভিন্ন রকম, এই গণ-অভ্যুত্থানের পরে বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা, চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস...
এবারের ৭ নভেম্বর অন্যবারের চেয়ে ভিন্ন মেজাজে উদ্যাপন করবে বিএনপি। দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনটি উপলক্ষে সারা দেশে দলীয় কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা আজ শুক্রবার নানা কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্য দিয়ে কার্যত বিএনপির নির্বাচনী যাত্রা শুরু হবে।বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এবার ৭ নভেম্বর উপলক্ষে দলীয় কর্মসূচির মূল লক্ষ্যে থাকছে আগামী জাতীয় নির্বাচন। এদিন বিভাগীয়, জেলাসহ সারা দেশে আলোচনা অনুষ্ঠান ও শোভাযাত্রার পাশাপাশি জনসভার কর্মসূচি রাখা হয়েছে। এতে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারসহ জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে।আগামী নির্বাচন সামনে রেখে গত সোমবার বিএনপি প্রার্থী হিসেবে ২৩৭ জনের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করে। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’–এর কর্মসূচি থেকে সম্ভাব্য প্রার্থীদের দলীয় নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’–এর পক্ষে প্রচার জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ উপলক্ষে...
দেশের ইতিহাসের ঘটনাবহুল দিন আজ ৭ নভেম্বর। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে। বিএনপি দিনটিকে পালন করে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুরু হয় সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হন।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনীসহ ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানে সেদিন পূরণ হয়েছিল রাজনৈতিক শূন্যতা।” বৃহস্পতিবার (৬ নভেম্বর) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। আরো পড়ুন: উপদেষ্টারা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন: ফখরুল ‘পদ্মা বাঁচাও’ গণসামবেশে ১৫ নভেম্বর, যোগ দেবেন ফখরুল তিনি বলেন, “সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্র বিন্দুতে চলে আসেন। এই বিপ্লবের মূল চরিত্র ছিল জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনী ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। স্বাধীনতার ঘোষক হিসেবে ও একজন নিষ্কলুষ সাহসী সৈনিক হিসেবে...
বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের অবিস্মরণীয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে তার ভক্তদের জন্য বিশেষ আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। এই কিংবদন্তি সাহিত্যিকের ৭৭তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। তাকে স্মরণ করতে ৭-১৩ নভেম্বর পর্যন্ত উদযাপিত হবে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’। এই সময়ে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের জনপ্রিয় চারটি চলচ্চিত্র। এগুলো হলো—‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। আরো পড়ুন: উদয়পুরে বসবে বিজয়-রাশমিকার বিয়ের আসর? হাসপাতালে জিতু কমল দর্শকদের জন্য থাকছে বিশেষ অফার—একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দারুচিনি দ্বীপ’ নির্মাণ করেন তৌকীর আহমেদ। হুমায়ুন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়েছে। মুক্তির পরই এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে।...
মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লায় বিএনপির আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ শাহ আলমের নিজ বাস ভবন বাসভবনে এ প্রস্তুস্তিমুলক সভা অনুষ্ঠিত হয়। মৎস্যজীবি দল নারায়ণগঞ্জ মহানগরের সাধারন সম্পাদক নাছিরউদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুনের সভাপতিত্বে প্রস্তুস্তিমুলক সভায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএ আকবর, বিএনপি নেতা বোরহান বেপারী, আবুল হোসেন, মোস্তাফিজ চৌধুরী রুমী, মিছির আলী, হাদিয়ার, মাজাহার, জামান, মামুন, বাদল, চুন্নু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, যুবদল নেতা জিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.কাজি আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন বলেন,৭...
বর্ণাঢ্য আয়োজন আর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের মহারাসলীলা। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে মণিপুরি অধ্যূষিত জনপদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে এ উৎসব উদযাপিত হচ্ছে। কমলগঞ্জের মাধবপুর শিব বাজারের জোড়ামণ্ডপ এলাকায় রাখাল নৃত্য ও রাতে রাসনৃত্য এ উৎসবের অন্যতম মূল আকর্ষণ। পাশাপাশি আদমপুরে মৈতৈই মণিপুরি সম্প্রদায় মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ উৎসব উদযাপন করছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে শেষ হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলা। উৎসব উপলক্ষে উভয়স্থানে মেলা বসেছে। রাস উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হবে কমলগঞ্জের মণিপুরি জনপদ। এ উপলক্ষে উভয় জায়গায় বসবে বিরাট মেলা। রাসলীলা উপলক্ষে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকায় সাজ সাজ রব বিরাজ করবে। প্রশাসনের পক্ষ...
বঙ্গোপসাগরে পুণ্যস্নান ও পূজার মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসব। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সমুদ্রে নেমে স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন তারা। এর আগে, মোমবাতি, আগরবাতি, ফুল, ফল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন তারা। লক্ষাধিক নারী-পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায়শ্চিত্ত ও পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় পিন্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। মতুয়া সম্প্রদায়ের নারী-পুরুষরা সৈকতে স্নানের আগে ঢাকা-ঢোলের তালে হরিনাম জপে মাতোয়ারা হয়ে ওঠেন। আরো পড়ুন: বাউফলে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে সড়কে বিক্ষোভ লালন মেলায় ৭৮ মোবাইল ফোন চুরি রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব...
প্রথম আলো সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে যাবে বলে জানিয়েছেন সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতাকে মনে রেখে আমাদের সামনের দিনে কাজ করতে হবে। পিছু হটা যাবে না। নতুন পথের সন্ধান করতে হবে।’ আজ মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এই কর্মী সম্মেলন হয়। প্রথম আলোর ঢাকা কার্যালয়ের সব কর্মীর পাশাপাশি সারা দেশের সব জেলা-উপজেলা প্রতিনিধি; যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির হ্যানোভার, অস্ট্রেলিয়ার সিডনি এবং ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাই প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেন।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলন। সম্মেলনে উপস্থিত প্রথম আলোর সাংবাদিক-কর্মী ও অতিথিরা দাঁড়িয়ে জাতীয় সংগীত গান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে
এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেছেন, লোভের কারণে অনেকে সময় অনেক ব্যবসায়ী পথভ্রষ্ট হয়ে থাকে, কিন্তু সেখান থেকে বের হতে পারেন না। তাদেরকে এর জন্য মূল্যও দিতে হয়। সাংবাদিকতায়ও এমন দিক আছে, কিন্তু প্রথম আলো সেখানে নেই। পত্রিকাটি পথভ্রষ্ট হয়নি।আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলমগীর কবির। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।প্রথম আলোর পেশাদারিত্বের প্রশংসা করে আলমগীর...
প্রথম আলো দায়িত্বশীলতার সঙ্গে দ্রুত সংবাদ প্রকাশ করছে উল্লেখ করে মানজুর-আল-মতিন বলেন, প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করলে ধরে নিই সংবাদটি ঠিক আছে।আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি। মানজুর-আল-মতিন বলেন, 'যখন একটা নতুন খবর আসে, কেউ ব্রেকিং চালিয়ে দিয়েছে, আমরা কিন্তু প্রথমে অনলাইন খুলে দেখি যে আপনারা দিলেন কিনা, যদি আপনারা দেন, আমরা মোটামুটি ধরে নেই যে আচ্ছা ঠিক আছে, খবরটা ঠিক আছে।'তিনি বলেন, প্রথম আলোকে এই মানদন্ডটা ধরে রাখতে হবে। তিনি মনে করেন, সংবাদ মাধ্যম যদি ভরসার জায়গা না থেকে দ্রুত হওয়ার তাগিদে ভুল করে, তখন সেটা বিপদজনক হয়ে যায়।প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ...
স্থপতি মেরিনা তাবাশ্যুম বলেছেন, প্রশংসা অনেক সময় মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এওয়ার্ড পেলে অনেক সময় মানুষের প্রশংসা কাজের বিঘ্ন ঘটায়। তিনি বলেন, `আপনি যখন অ্যাওয়ার্ড পান মানুষ আপনাকে মাথায় তুলে ফেলে। আপনি নিজেকে ভাবতে থাকেন আমি কি না জানি কি হয়ে গেলাম। ওখান থেকে নিজেকে আবার মাটিতে নামানোটা একটা প্রসেস...নিজেকে মাটিতে গ্রাউন্ডেড করার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়।'আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী...
দেশের সবচেয়ে পাঠকপ্রিয় সংবাদপত্র প্রথম আলো আজ মঙ্গলবার (৪ নভেম্বর) উদ্যাপন করছে প্রতিষ্ঠার ২৭তম বর্ষপূর্তি। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় জেলায় চলবে নানা আয়োজন। চলছে প্রথম আলোর লেখক–সুধী পাঠক আর শুভানুধ্যায়ীদের নিয়ে সম্মিলনীর প্রস্তুতি। কাগজে, অনলাইনে, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে প্রথম আলোর বিভিন্ন আয়োজন।প্রথম আলো কাগজটি মোট ৪ দিন প্রকাশিত হবে বর্ধিত কলেবরে। ৪ দিনে থাকবে ৪টি ক্রোড়পত্র। এতে লিখেছেন নিজ নিজ ক্ষেত্রে সেরা লেখকেরা।...
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা। মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। ...
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা ও পুণ্যস্নান শুরু হচ্ছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট জেলার চাঁদপাই রেঞ্জ ও ঢাংমারী স্টেশন থেকে বন বিভাগের স্কট টিমের সঙ্গে পুণ্যার্থীদের যাত্রা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বন বিভাগ জানিয়েছে, এ বছর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ধরনের মেলা আয়োজন করা হবে না। রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আরো পড়ুন: পালকি চড়ে পূজা এলেন, বরণ করলেন চঞ্চল-নিশো ১১০০ কোটি টাকা বাজেট: আইটেম কন্যা পূজার পারিশ্রমিক কত? সুন্দরবনের পরিবেশ, বন্যপ্রাণী এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, পুলিশ, কোস্ট গার্ড ও বিজিবির যৌথ টহল দল বনে মোতায়েন...
আজ ২ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) দিবস। ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করা দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটি ঊনিশতম বছরে পদার্পণ করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছিল নানা আয়োজন। রবিবার (২ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম । আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে টিএসসি চত্ত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘চব্বিশের...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে রবিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। আরো পড়ুন: ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ কর্মসূচিআর মধ্যে রয়েছে, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ দিন সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০ টায় দলের জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে...
মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২ নভেম্বর) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “৭ নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে, তখন আবারো দেশের শত্রুরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছে- এ অবস্থায় ৭ নভেম্বরের ঐক্যের চেতনা আরো বেশি প্রাসঙ্গিক।” তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে আসেন এবং দ্রুতই দেশকে এমন এক অবস্থানে নিয়ে যান, যেখানে পূর্বে যেভাবে...
বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করতে আজ বিএনপি যৌথ সভা করে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখছি যে, বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি, যতই সময় যাচ্ছে, ততই বাংলাদেশে একটা এনার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে, সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে।’রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ...
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। এতে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরিতে চারজন সাংবাদিককে সেরা প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়। জুরি বোর্ডের চারজন বিচারকের সংবাদ বিশ্লেষণের ভিত্তিতে “কিশোরগঞ্জে পানি উঠছে না নলকূপে, খাবার পানির তীব্র সংকট” অনুসন্ধানমূলক সংবাদের জন্য ইলেকট্রনিক মিডিয়া থেকে রাইজিংবিডি ও একুশে টেলিভেশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তীকে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়। এছাড়াও মাল্টিমিডিয়া থেকে ডিবিসি জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রিন্ট মিডিয়া থেকে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন ও অনলাইন মিডিয়া থেকে খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতুকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ক্লাবের সভাপতি ও মানবজমিন...
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।যৌথ সভা শেষে জানানো হয়, ৭ নভেম্বর সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির কার্যালয়গুলোয় দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতা–কর্মী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন।দিবসটি উপলক্ষে একই দিন বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হবে। এর আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও একই দিন বিএনপির উদ্যোগে র্যালি...
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মরহুম ইসমাইল হোসেন (মুরুব্বী)র (১৭ তম) মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বাদ আছর বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৬৫)’র আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন, সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার আহবায়ক মোসলেহ উদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং সদস্য শাহ আলম হিরার সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম ইসমাইল হোসেন (মুরুব্বী)’র বিদেহী আত্নার মাগফেরাত কামনায় এবং নিহত অন্যান্য চালক-শ্রমিক সহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও অসুস্থ সকলের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য শামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি...
উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (৪৭ তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সিদ্ধিরগঞ্জের নাসিকের আওতাধীন ১০ টি ওয়ার্ডের যুবদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকমীরা অংশ নেয়। র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। জাতীয়তাবাদী যুবদলের (৪৭ তম) প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক ও মাহবুব হোসেনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ত্রাণ ও পূনর্বাস সম্পাদক মো: তৈয়ব হোসেন, যুবদল নেতা জাকির হোসেন, মো: ফাহিম, মো: মিলন, মো: রাশেদ, মো: বুলবুল, মো:...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি। আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের...
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” আরো পড়ুন: মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদায়...
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্পেনের অন্যতম বৈশ্বিক ব্র্যান্ড সিমন। ১০০ বছরের বেশি সময় ধরে বিশ্বের নানা দেশে সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সলিউশন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সিমন। স্প্যানিশ ব্র্যান্ডটিকে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিকস অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড।সিমন ব্র্যান্ডের যাত্রা শুরু উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিমনের প্রিমিয়াম সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন সিরিজের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন এবং সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর ডেরেক দাইসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, সিমন ব্র্যান্ড ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে বিশ্বের ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা...
আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করবে সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি)। আগামী ৭ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে ‘অ্যাকাউন্টিং ডে রান ২০২৫’ শীর্ষক এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের সব মিলিয়ে সাড়ে সাত কিলোমিটার দৌড়াতে হবে। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানায় আইসিএবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি এন কে এ মবিন; ম্যারাথনের পরিচালক আসিফুর রহমান ও আহ্বায়ক এস কে মো. তারিকুল ইসলাম; ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) চেয়ারম্যান মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকিফুর রহমান এবং সদস্য মো. কামরুজ্জামান, মো. মাকসুদুর রহমান প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যারাথনটি ৭ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে থেকে শুরু হবে। এরপর পুরো হাতিরঝিল...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের খানপুর নতুন রাস্তায় সদর থানা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন,প্রতিটি বৃক্ষ একটি প্রাণ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই সময়ে বৃক্ষরোপণই পারে আমাদের বাঁচাতে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মহান বিনিয়োগ। বিএনপি ও যুবদল সর্বদা দেশের মাটি, মানুষ ও পরিবেশ রক্ষায় বিশ্বাসী। তারা আরও বলেন, আমরা চাই—প্রত্যেক যুবদলের নেতাকর্মীরা যেন অন্তত একটি করে গাছ রোপণ করে তার...
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব, সেখান থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন। কিছুদিন আগে খবর চাউর হয়, গোপনে বাগদান সেরেছেন, যদিও তা স্বীকার করেননি এই যুগল। এখনো বিয়ে না করলেও মাতৃত্ব নিয়ে আবেগের কথা প্রকাশ করলেন রাশমিকা। তার পরবর্তী সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। এ সিনেমার প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। আরো পড়ুন: সিনেমাটির ভরাডুবি আমাকে খুব কষ্ট দিয়েছে: অনুপমা আপত্তিকর ভিডিও নিয়ে চিরঞ্জীবীর মামলা রাশমিকা মান্দানা বলেন, “আমি এখনো মা হইনি। কিন্তু আমি অনুভব করি, একদিন সন্তান নেব। আমি এটাকে ভালোবাসি, এটা ঘটবে। আমি কিছু একটা অনুভব করি, এই ছোট্ট মানুষগুলোর (শিশু) জন্য, যারা এখনো জন্ম নেয়নি। আমি তাদের রক্ষা করতে...
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থানে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্যে ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এ মেলার আয়োজন করে। আরো পড়ুন: আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাবির দুই সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাবিতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, গণতান্ত্রিক ছাত্র জোটের ৫ দাবি বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এ মেলা অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এমএস, এমফিল ও পিএইচডি গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে মেলায় ফ্রি মেন্টাল হেলথ্ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করেন। এ মানসিক স্বাস্থ্য মেলায় প্রায় ৫০০ জন মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা...
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ শতাধীক রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা যুবদলের উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী ঈদগাহ মাঠে এসব কর্মসূচি পালিত করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব ভূইয়া, আহ্বায়ক কমিটির সদস্য মিরাজ হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশ, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের, মুড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।...
মাগুরায় শতবর্ষী কাত্যায়নী পূজা উপলক্ষে শহরের নতুন বাজার সেতুর ওপর নির্মিত হয়েছে প্রায় ৯০ ফুট উচ্চতার একটি বর্ণিল তোরণ, যা নজর কাড়ছে দর্শনার্থীদের। আয়োজকদের দাবি, জেলায় সাধারণত এত উঁচু তোরণ চোখে পড়ে না। তোরণটির নির্মাণে কাজ করেছেন ৩০ জনের বেশি শিল্পী ও শ্রমিক। গতকাল সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের এই উৎসব।মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার নিতাই গৌর গোপাল সেবাশ্রম পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে এই তোরণ নির্মাণ করা হয়েছে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা হলেও মাগুরায় জাঁকজমকভাবে কাত্যায়নী পূজাই অনুষ্ঠিত হয়।প্রতিবছর শারদীয় দুর্গাপূজার এক মাস পরই মাগুরায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপনী হবে আগামী শুক্রবার।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কাত্যায়নী পূজার সময় প্রতিবছর উৎসবের শহরে পরিণত হয় মাগুরা। এবারও গোটা শহরকে...
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী আপোষহীন। যার প্রমাণ ঐতিহাসিক ২৮ অক্টোবর। সেদিন সারাদেশে জামায়াতের কর্মীরা জীবন উৎসর্গ করেছে ইসলামী আন্দোলন ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমাদের শহীদের শুধু জামায়াতের কাছে নয় পুরো জাতির কাছে প্রেরণার বাতিঘর। তিনি ২৮ অক্টোবর মঙলবার সকাল ৭ টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফেডারেশনের জেলার কার্যালয়ে ঐতিহাসিক ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে শাহাদাত বরণকারী শহীদ রুহুল আমিন ও শহীদ হাবিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো রিদওয়ানুল আজীম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর...
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মীরা কাজ করবে। সোমবার ( ২৭ অক্টোবর) বিকেল চারটায় শহরের খানপুর হাসপাতাল রোডে মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পূর্বে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা মহানগর যুবদলের নেতাকর্মীরা মানুষের ধার ধারে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফার বার্তা ও সালাম পৌঁছে দিতে হবে। আমরা কেউ নেতা নই, আমরা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হয়, আমরা সবাই তার পক্ষে...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে উৎসবমূখর পরিবেশে এ র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদলকর্মী মিছিল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উল্লাসে মেতে উঠে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, যখনই বাংলাদেশ বিপদের মূখে পড়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভুমিকা রেখেছে। আন্দোলন-সংগ্রামে যুবদলের অনেক ভুমিকা। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পিছনে এই যুবদলের...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে দীর্ঘ ১৮ বছর ধরে ভাড়া করা রিকশা চালান মোহাম্মদ বারেক। ক্যাম্পাসে তিনি ‘বারেক মামা’ নামে পরিচিত। ষাটোর্ধ্ব বারেক মামার দৈনিক যা আয় হয়, তার একটি অংশ মালিকপক্ষকে দিতে হয়। এই স্বল্প আয়ে পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন তিনি। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে বারেক মামাকে শাবিপ্রবি বন্ধুসভার পক্ষ থেকে একটি রিকশা উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে বারেক মামার হাতে রিকশাটি হস্তান্তর করেন আমন্ত্রিত অতিথি, উপদেষ্টা ও বন্ধুসভার সদস্যরা।প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’– এর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার পক্ষ থেকে রিকশাচলক মোহাম্মদ বারেককে এই রিকশাটি উপহার দেওয়া হয়। শনিবার বিকেলে ক্যাম্পাসে
সুন্দরবনের দুবলারচরে আসছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক উৎসব রাস পূজা ও পুণ্যস্নান। তবে এবারও এ আয়োজনে কোনো মেলা বসবে না এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বন বিভাগ। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের জন্যই উৎসবস্থলে যাতায়াতের অনুমতি থাকবে। বন বিভাগ জানিয়েছে, আগামী ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এই রাসপূজা ও পুণ্যস্নান। তীর্থযাত্রীদের নিরাপদ চলাচল, বনাঞ্চলের পরিবেশ সুরক্ষা এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবারও বন বিভাগ অনুমোদিত রুট নির্ধারণ করেছে। বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, তীর্থযাত্রীদের ৩ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং শুধুমাত্র দিনের বেলাতেই নৌযান চলাচল করা যাবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া কোথাও থামা যাবে না। প্রতিটি লঞ্চ ও ট্রলারে লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নৌযানে তীর্থযাত্রীর সংখ্যা ও...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ যেন ফিরে পেয়েছে তার গৌরবময় অতীতের দিনগুলো। প্রতিষ্ঠার ৭২ বছর পর প্রথম পুনর্মিলনী উপলক্ষে ক্যাম্পাসে জড়ো হয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ ৩৫ জন বিচারপতি। এর মধ্যে প্রধান বিচারপতি, হাইকোর্ট বিভাগের ২৯ জন বিচারপতি, আপিল বিভাগের তিনজন ও অবসরপ্রাপ্ত দুইজন বিচারপতি রয়েছেন। এছাড়া উপস্থিত আছেন, শতাধিক জজ ও সহস্রাধিক আইনজীবী। আরো পড়ুন: শিল্পকলায় নোবেলজয়ী নাট্যকারের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’ রেজোয়ানের ভাসমান স্কুলের ইউনেস্কোর পুরস্কার অর্জন এই আয়োজনে অংশগ্রহণ করেছেন আইন বিভাগের ১৯৬৭-৬৮ সেশন থেকে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসে আবেগঘন একটি দিন পার করতে তাদের অনেকেই নিয়ে এসেছেন পরিবার-পরিজনকে । শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকেই ক্যম্পাসের সর্বত্র দেখা যায় তাদের। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে জমে আড্ডা। কেউবা...
