চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ফলে, টানা সাত কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতনের পর উত্থান ঘটেছে। তবে, ধারাবাহিক দরপতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছে। সাড়ে চার মাস আগে ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছিল।

আজ আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

আরো পড়ুন:

‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে পাওয়ার গ্রিড

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকালে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরুর ৫০ মিনিটের পর থেকে সূচকের পতন দেখা যায়। এর পর সূচক ফের ঊর্ধ্বমুখী অবস্থানে চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত উত্থানের ধারাবাহিকতা অব্যাহত ছিল। কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২.

০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন, ডিএসইতে মোট ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫১৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪.৫৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৩৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৫৪ পয়েন্ট বেড়ে ৮৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০.৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।

সিএসইতে ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ড এসইএক স ল নদ ন শ অবস থ ন স এসইত ড এসইত স এসই ড এসই

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬৮ শতাংশ

‎দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১১ ডিসেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬৮ শতাংশ।

‎শনিবার (১৩ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮.৭০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮.৭৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০৬ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ।

‎এর আগের সপ্তাহের শুরুতে (৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর) পিই রেশিও ছিল ৮.৯৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮.৭০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২৫ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.৩৫ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৩৪ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.১১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ৯.১১ পয়েন্টে, আর্থিক খাতে ৯.১৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০.৬২ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.১৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১১.৭৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.৬৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৮৯ পয়েন্টে; 

সাধারণ বিমা খাতে ১৩.৫৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৩.৫৬ পয়েন্ট, বিবিধ খাতে ১৫.২৮ পয়েন্টে, আইটি খাতে ১৬.১১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৬.২১ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮৩ পয়েন্টে, পাট খাতে ২৭.৩৩ পয়েন্টে, ট্যানারি খাতে ৬১.১৪ পয়েন্টে এবং সিরামিক খাতে ৮৮.২৮ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/এস

সম্পর্কিত নিবন্ধ

  • নিরীক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্তির নীতিমালা প্রণয়নে কমিটি গঠন
  • সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে জিল বাংলা সুগার মিলস
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
  • বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
  • ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬৮ শতাংশ
  • আবারও ভারতীয় রুপির দরপতন, ডলারের বিপরীতে রেকর্ড তলানিতে