শেষ খবর

প্রতিদিনের খবর

  • বিশ্বের মানচিত্রে বিজয়ের সংজ্ঞা সব সময় যুদ্ধক্ষেত্র বা বারুদের গন্ধে সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো বিজয় মানে হলো হাজারো ঝড়ের মধ্যেও মাথা নত না করা। আজ ৫ ডিসেম্বর, আমাদের প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ‘জাতীয় দিবস’। একই সঙ্গে দিনটি উদ্‌যাপিত হয় দেশটির ‘ফাদার্স ডে’ বা বাবা দিবস হিসেবেও। কারণ, ১৯২৭ সালের এই দিনেই জন্ম নিয়েছিলেন থাইল্যান্ডের আধুনিক ইতিহাসের রূপকার প্রয়াত রাজা ভূমিবল অতুল্যতেজ (নবম রামা)।ডিসেম্বর মাসের বিজয়ের গল্পে থাইল্যান্ডের নাম...
  • নামাজে আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়ানো এবং সর্বোচ্চ একাগ্রতার সঙ্গে ইবাদত করা জরুরি। এর জন্য অনেক মুসল্লি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। কেউ কেউ চোখ বন্ধ রেখে মনোযোগ আনতে চান। নামাজে চোখ খোলা রাখা হবে, নাকি বন্ধ করা হবে—এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এবং এটি নির্ভর করে মূলত মুসল্লির অবস্থার ওপর।এই বিষয়ে কায়রোর জয়নাবি মসজিদের শায়খ ইবরাহিম জালহুম যে সারসংক্ষেপ করেছেন, তা থেকে ইসলামি ফিকহের নির্দেশনা তুলে ধরা হলনামাজে একাগ্রতা...
  • গোয়েন্দা–দুনিয়ায় ‘সত্য’ সব সময় সন্দেহকে সঙ্গে নিয়ে আসে। ওসব সত্যে কিছুই পরিষ্কারভাবে ঘোষণা করা হয় না, সেখানে কিছুই চূড়ান্তভাবে শেষ হয় না। নানা গল্প ভেসে ওঠে অর্ধেক গড়া অবস্থায়, কখনো বাড়াবাড়ি রকমের বীরত্ব দিয়ে সাজানো, কখনো আবার প্রোপাগান্ডার সুতায় সেলাই করা। ইসরায়েল ও ইরানের ক্রমাগত ছায়াযুদ্ধ নিয়ে সম্প্রতি তেহরান দাবি করেছে, তারা বহুদিনের প্রতীক্ষিত পাল্টা আঘাত হেনেছে। তারা নাকি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল পরমাণু চক্রে অনুপ্রবেশ করে গোপন নথির বিশাল ভান্ডার...
  • আজ থেকে ২০ বছর আগে ২০০৫ সালের ৫ ডিসেম্বর বিশ্বের শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের তৎকালীন চেয়ারম্যান ও প্রধান সফটওয়্যার আর্কিটেক্ট বিল গেটস ঢাকা সফরে আসেন। স্ত্রী (সাবেক) মেলিন্ডা গেটসকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে সাতটায় তিনি ঢাকায় অবতরণ করেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্যসেবা, শিশুস্বাস্থ্যে সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে। সেই কাজের অংশ হিসেবে বিল গেটস ঢাকা আসেন।ঢাকায় ব্র্যাকের বেশ কিছু প্রকল্প এলাকা বিল গেটস...
  • এক দশকের অভিনয়জীবনে ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি—সব জায়গায়ই কাজ করেছেন তাসনিয়া ফারিণ। এখন গান আর প্রযোজনা নিয়ে ব্যস্ত। বড় পর্দায়ও আসছেন নতুন চমক নিয়ে, শাকিব খানের নায়িকা হয়ে। তাসনিয়া ফারিণ তাঁর সাম্প্রতিক ব্যস্ততা ও পরিকল্পনা শেয়ার করেছেন মনজুর কাদের–এর সঙ্গেফারিণের ফেসবুক ওয়ালে নিয়মিত যাঁরা চোখ রাখেন, তাঁরা নিশ্চয় লক্ষ করেছেন, কিছুদিন ধরে অভিনয়ের নতুন কোনো খবর নেই। অভিনয়ের মানুষ ফারিণ এখন গান নিয়েই ব্যস্ত। ‘মন গলবে না’ গানটি গতকাল...
  • আলোচনা  শেখ ছাইদুল হকঅতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর দম্পতিরা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলে আগে থেকেই তাঁদের সুপরিকল্পিত প্রস্তুতি থাকা দরকার। মাতৃস্বাস্থ্য প্রস্তুতি ও মাতৃস্বাস্থ্যের মানোন্নয়ন নিশ্চিত করতে পারলে অপরিণত জন্ম অনেকাংশে কমানো সম্ভব। এর সঙ্গে মানসম্মত প্রসবপূর্ব সেবা-ডব্লিউএইচও অনুমোদিত এএনসি প্রোটোকল-যদি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। পাশাপাশি ইউনিসেফের সহায়তায় আমরা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট চালু করেছি। এটি আরও বিস্তৃত ও টেকসই করতে পারলে প্রিম্যাচিউরিটি উল্লেখযোগ্যভাবে...
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ভারতে এসেছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।এ সফরে দিল্লি ও মস্কোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা। সফরটি এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে কয়েক মাস ধরে চাপ দিচ্ছে।এ ছাড়া পুতিনের সফর এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায়...
  • ছবি: সাবিনা ইয়াসমিন
  • টেস্টে ক্যারিয়ারে সেঞ্চুরি কম করেননি জো রুট। তবে গতকাল ব্রিসবেনে দিবারাত্রির টেস্টের প্রথম দিনে পাওয়া ৪০তম সেঞ্চুরিটা একটু অন্য রকম অনুভূতিই দিয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানকে। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই যে তাঁর প্রথম সেঞ্চুরি, সেটি সব আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়েও।ইনিংসের ৬৬তম ওভারে স্কট বোল্যান্ডকে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছানো রুট ওই শটেই আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১ হাজার রানের মাইলফলক। আর তাতে একটি রেকর্ডও হয়ে গেছে। রুট এর আগে ভারত ও...
  • পাহাড়ি সড়কের দুই ধারে উঁচুনিচু টিলা। টিলার এখানে-সেখানে কাঠবাগানের নিচে সারি সারি সবুজ গাছ, দূর থেকে দেখতে অনেকটা চা-বাগানের মতো। কাছে গেলে দেখা যায়, এগুলো ঔষধি গাছ বাসক। শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা গারো পাহাড়–সংলগ্ন এলাকায় এর দেখা মেলে।ময়মনসিংহ বন বিভাগের অধীন শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের উদ্যোগে বালিঝুড়ি, কনঝুড়া, মালাকুচা ও ডুমুতলা এলাকার প্রায় ৩৫০ হেক্টর টিলায় গড়ে উঠেছে বাসকের ‘সুফল বাগান’। এসব বাসকগাছের পরিচর্যায় তেমন সার ও কীটনাশক লাগে না।...
  • নারিকেল জিঞ্জিরা দ্বীপ বা সেন্ট মার্টিন আইল্যান্ড, যেটিকে প্রায়ই বাংলাদেশের ‘প্রবাল দ্বীপ’ নামে পরিচয় করিয়ে দেওয়া হয়, আজ এক ভঙ্গুর বাস্তুতন্ত্র। কয়েক দশকের সরকারি অবহেলা, অনিয়ন্ত্রিত উন্নয়ন এবং পর্যটনের এই দ্বীপকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ব্যাপক বিশ্বাসের বিপরীতে বলা দরকার, প্রাকৃতিকভাবে এটি কোনো প্রবাল দ্বীপ নয়, এটি একটি প্রবাল বহনকারী বাস্তুতন্ত্র। অনন্য ভূতত্ত্ব ও জীববৈচিত্র্য দ্বীপটিকে একটি জাতীয় রত্ন করে তুলেছে। তবে সেই রত্ন এখন পদদলিত, যার বেশির ভাগ ক্ষতি...