সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবদলের নেতাকর্মীরা মিলে পৌষ উৎসব উদযাপন করেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কোনাবাড়ী যুব সমাজের ব্যানারে শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ মাঠে উৎসবে মেতে ওঠে নেতাকর্মীরা।

দীর্ঘ ১৭ বছর পর এ উৎসবে ৪ শতাধিক নেতাকর্মী ও গ্রামের সাধারণ মানুষ অংশ নেয়। পৌষ উৎসবে নতুন ধানের ভাত, ডাল, ডিম ও সবজি রান্না করে পরিবেশন করা হয়।

পৌষ উৎসবে প্রধান মেহমান ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.

বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

আরো পড়ুন:

‘খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ গেছেন, আর হাসিনা পালিয়ে’ 

বিএনপি ক্ষমতায় যাবে না, কে যাবে: হারুনুরের প্রশ্ন

উৎসবে অংশ নেওয়া বিএনপির নেতারা বলেন, ‘‘গ্রাম বাংলার ঐতিহ্য পৌষ উৎসব, যাকে আমরা বলে থাকি ‘পুষুরা’, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নেতাকর্মীদের মিলনমেলা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে হৃদ্যতা বাড়বে এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবে।’’ উৎসবে অংশ নিয়ে সকলে আনন্দিত বলে জানান তিনি।

প্রধান মেহমান সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, পৌষ মাস বাংলার ঐতিহ্যবাহী উৎসবের সময়। নতুন ধানের ঘ্রাণে গ্রাম বাংলা মেতে ওঠে। আগে বাংলার ঘরে ঘরে এ সময় উৎসবের আয়োজন করা হতো। তবে আওয়ামী লীগের শাসনামলে এ উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল। পট পরিবর্তনের পর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে পৌষ উৎসব উদযাপন করা হচ্ছে। গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এ আয়োজন।
 

ঢাকা/রাসেল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প ষ উৎসব ন ত কর ম ব এনপ

এছাড়াও পড়ুন:

আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন

মঞ্চে দাঁড়িয়ে কেউ গাইছেন গান, কেউ গিটারের তারে তুলছেন সুর। দর্শকেরাও সেই সুর মোহিত হয়ে উপভোগ করছেন। কেউ দিচ্ছেন করতালি, কেউবা মুঠোফোনের ফ্ল্যাশ জ্বেলে শিল্পীদের উৎসাহ দিচ্ছেন। সেই সঙ্গে মঞ্চের আলোকসজ্জা তো আছেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাস্কেটবল মাঠে গিয়ে দেখা যায় এ দৃশ্য। উৎসবমুখর এ পরিবেশের আয়োজন করেছিল চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

সংগঠনটির দুই দিনব্যাপী এ উৎসবে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ ছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরাও রয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ উৎসব শেষ হয়েছে। এ উৎসব ঘিরে মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের স্টল। এতে ছিল নানা পণ্য, খাবার ও শীতের পিঠা।

উৎসবের সহযোগিতায় রয়েছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক কোম্পানি ‘হ্যাভিট’, খাদ্যসহায়তায় ‘পাহাড়িকা কিচেন’ আর বেভারেজ সহায়তায় মোজো।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর পর্যায়ক্রমে মঞ্চে গান পরিবেশন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্পীরা। বিরতির পর রাত নয়টায় আবার শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। একে একে মঞ্চে গান পরিবেশন করেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবেশকদের সম্মাননা দিয়ে প্রথম দিনের উৎসব শেষ হয়।

দুই দিনব্যাপী উৎসবের এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে চুয়েটের বাস্কেটবল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয়, অপছন্দের সেই দৃশ্য নিয়ে কথা বললেন জেসিকা
  • ডিসেম্বরজুড়ে আড়ংয়ে চলবে কারুশিল্পের উৎসব
  • আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন
  • গোপনেই শেষ হলো বাঁধন, সুনেরাহ ও শিমুদের শুটিং
  • সাংহাই থিয়েটার উৎসবে মূল বক্তা ইসরাফিল শাহীন
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবান্নের আয়োজনে বাংলার ঐতিহ্যের পরিচয়
  • প্রেম ও দ্রোহের গল্পে সাজানো ২৬তম টোকিও ফিল্মেক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • বিজয় বইমেলা ১০ ডিসেম্বর থেকে শুরু
  • ‘ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা ৩৫-৩৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে’
  • তিন সেঞ্চুরির ম‌্যাচ, রান উৎসবে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা