পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
রবিবার (৬ জুলাই) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে আজ রবিবার সকাল থেকে এই বন্দরে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (৭ জুন) সকাল থেকে আবারো বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।
আরো পড়ুন:
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম
হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, “হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/মোসলেম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন আমদ ন
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উদযান উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম’র সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী স্বাস্থ্য প্রকৌশলী মো. ইউসুফ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাফরীন যোবায়রা সুরভী’র সঞ্চালনায় সভায় এনজিও প্রতিনিধি ও বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৬-১১ ডিসেম্বর ২০২৫ দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে এ্যাডভোকেসী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।