কুয়েটে অচলাবস্থার ১৬০ দিন, ক্লাস শুরু মঙ্গলবার
Published: 28th, July 2025 GMT
টানা ৫ মাস ১০ দিন পর অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ক্লাস শুরু হচ্ছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেন। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।
উপাচার্য অধ্যাপক ড.
আরো পড়ুন:
রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর
উত্তরাঞ্চলের জন্য কাঙ্ক্ষিত বাজেট চেয়ে সড়ক অবরোধ, আল্টিমেটাম
এর আগে গত দুইদিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।
এদিকে, দীর্ঘদিন পর ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা পেয়ে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা যোগ দেবে।”
ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনার জেরে সৃষ্ট আন্দোলনের মুখে ২৬ এপ্রিল তৎকালীন উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করা হয়।
এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচারের দাবিতে শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বর্জন করে। শিক্ষকদের বিরোধিতার মুখে ২২ মে অধ্যাপক হজরত আলী পদত্যাগ করেন।
অবশেষে গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর অচলাবস্থা নিরসন হলো।
ঢাকা/নুরুজ্জামান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন উপ চ র য
এছাড়াও পড়ুন:
দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। আলেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেছার ১৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
তার আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দলীয় সংগ্রহে আর ৯ রান যোগ করতে পারে। দলীয় ৩৩৪ রানে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। টু ডাউনে নামা জো রুটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ২০৬ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন।
আরো পড়ুন:
ফখর জামানকে শাস্তি দিল আইসিসি
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার, স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।
এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই রান পান। টপ অর্ডারে ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস ল্যাবুশেন করেন ৬৫ রান। এরপর মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ ও জশ ইংলিস করেন ২৩ রান।
বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি ও জোফরা আর্চার নেন ১টি উইকেট।
ঢাকা/আমিনুল