Samakal:
2025-12-06@13:16:34 GMT

আর্জেন্টিনার নদীতে লাল স্রোত

Published: 7th, February 2025 GMT

আর্জেন্টিনার নদীতে লাল স্রোত

আর দশটি স্বাভাবিক রাতের মতো বুধবার ঘুমাতে গিয়েছিলেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ১০ কিলোমিটার দূরবর্তী শহর আভেলানেদার বাসিন্দারা। কিন্তু ভোরে তাদের ঘুম ভাঙে অন্যরকম গন্ধে। বাসিন্দারা গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, শহরের বুক চিড়ে বয়ে চলা ছোট্ট নদী ‘সারান্দি’র পানির রঙ হয়ে গেছে লাল। বাসিন্দাদের কেউ কেউ বলেন, মনে হয়েছে রক্তে ঢেকে আছে নদীটি।

একরাতের ব্যবধানে নদীর পানির টকটকে এই লাল রঙ আতঙ্কগ্রস্ত করে তোলে বাসিন্দাদের। এর জন্য আপাতত দূষণকে দোষ দিচ্ছেন তাঁরা। প্রকৃত কারণ জানতে নদী থেকে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েনস এইরেসের আবহাওয়া বিভাগ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সম্ভবত শিল্পখাতে ব্যবহৃত রঙ নদীতে ফেলায় পানি এমন বর্ণ ধারণ করেছে।

স্থানীয় বাসিন্দা মারিয়া ডুকমলস বলেন, ‘গন্ধে আমাদের ঘুম ভেঙে যায়। দিনের আলোতে নদীর দিকে তাকিয়ে দেখি, এটি পুরো লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল, রক্তে নদী ঢেকে আছে। এটা ভয়াবহ।’

হুট করে নদীর পানির এমন রঙ পরিবর্তনের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, তীরবর্তী শিল্প কারখানা, বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য নদীতে ফেলায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। সূত্র বিবিসি, স্কাই নিউজ ও এএফপি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

পালপাড়ায় অগ্নিকান্ডে পুড়লো ৩৫টি দোকান, ক্ষতি ৩ কোটি টাকা

শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৫টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে এ আগুন লাগে।

ক্ষতিগ্রস্ত হোসিয়ারী মালিকরা জানায়, আগুনে প্রায় ৩৫টি হোসিয়ারি কারখানা ও বডি নিটিং দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে অনুমানিক তিন কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সরু সড়ক ও পানির সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।

সম্পর্কিত নিবন্ধ