স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
Published: 4th, February 2025 GMT
স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্বামী। তখন স্বামী সিদ্ধান্ত নেন স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেবেন। রাতেই তাদের বিয়ের আয়োজন করা হয়। এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু প্রমাণ ছিল না। ফলে স্ত্রী ও তার প্রেমিকের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না তিনি। তবে গতকাল সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই স্ত্রীকে পরকীয়া প্রেমিক আনোয়ারের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি সিদ্ধান্ত নেন আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেবেন। রাতেই এলাকাবাসীদের নিয়ে তাদের বিয়ে দেন খোরশেদ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ‘আনোয়ার ও খোরশেদের স্ত্রীকে নিয়ে এলাকায় বহুবার সালিস বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন।’
এ বিষয়ে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবর বলেন, ‘মেয়েটা আমার এলাকার। আমি ঘটনা শুনে আসছি। এখানে এসে জানতে পারি।’
এই বিষয়ে গড়েয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানু রাম বর্মন বলেন, ‘আমি বিষয়টি শুনছি, তবে যা হয়েছে ভালো হয়েছে।’
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম থেকে ক্রাইস্টচার্চ, মায়ার্স থেকে গ্রেভস চমকে দিতে পারেন অনায়েসে
টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি যেকোনো ব্যাটসম্যানের জন্যই আরাধ্য। আর সেই ডাবল সেঞ্চুরি যদি হয় ম্যাচের চতুর্থ ইনিংসে। দলের নিশ্চিত পরাজয় আটকে দিয়ে? তাহলে কেমন হয়!
চট্টগ্রাম থেকে ক্রাইস্টচার্চ। মায়ার্স থেকে গ্রেভস। ক্যারিবীয়ান স্রোতে মিশে যাওয়া দুটি প্রাণ মিলে গেল অন্যরকম এক রোমাঞ্চে। যেখানে তারা ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের অক্ষয় কালিতে লিখেছেন নিজেদের নাম।
মায়ার্সের ঘটনা ২০২১ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে। নিজের অভিষেকে ২১০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন অবিশ্বাস্য ব্যাটিংয়ে। এশিয়াতে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরির একমাত্র ঘটনা এখন পর্যন্ত ওই একটিই। শনিবার ক্রাইস্টচার্চে মায়ার্সকে মনে করালেন জাস্টিন গ্রেভস।
নিউ জিল্যান্ডের দেওয়া ৫৩১ রানের অসম্ভব লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ তাড়া করে জিততে পারেনি। পরাজয় তাদের ডাকছিল। কিন্তু ওই ডাক থামিয়ে দেন জাস্টিন গ্রেভস। ডানহাতি ব্যাটসম্যানের অসাধারণ ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সর্বোচ্চ রান ইংল্যান্ডের, ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫৪ রান করেছিল ইংল্যান্ড। তবে সেটা ছিল টাইমলেস টেস্ট।
এবার পাঁচ দিনের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ নিউ জিল্যান্ডকে কড়া জবাব দিয়েছে। ৫৬৪ মিনিট ক্রিজে কাটিয়ে ৩৮৮ বল মোকাবেলা করে ২০২ রান করেন গ্রেভস। উইকেটের চারিপাশে মেরেছেন ১৯ চার। সপ্তম উইকেটে গ্রেভস ও রোচের অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি গড়েন। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। রোচ ৭২ বল টানা ডট খেলেন। বাকিটা সময় গ্রেভস কাটিয়ে দেন। এছাড়া রোচ ২৩৩ বল খেলে করেছেন ৬০ রান।
রোচ-গ্রেভসের জুটির আগে পঞ্চম উইকেটে হাল ধরেছিলেন শেই হোপ ও গ্রেভস। দুজন ১৯৬ রান যোগ করেন। হোপ সেঞ্চুরি ২ ছক্কা ও ১৫ রানে ১৪০ রান করে বিদায় নিলে গ্রেভসের ওপর সব দাায়িত্ব চলে আসে। সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি তুরে গ্রেভস চমকে দেন সবাইকে।
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে গ্রেভস বলেছেন, ‘‘কোচ ফ্লয়েড রেইফারের সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছিল। তিনি বলেছিলেন, একবার মাঠে নামার পর টিকে থাকো; এটা ভালো পিচ। রাচিন ও ল্যাথাম দ্বিতীয় ইনিংসে আমাদের দেখিয়েছে। তাই মাঠে নেমে নিজেদের খেলাটা খেলাই ছিল আমাদের জন্য মূল বিষয়।”
ঢাকা/ইয়াসিন