কৃষিশিক্ষা ও কৃষিবিদদের পেশাগত স্বার্থ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১২টায় আয়োজকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়।

মানববন্ধনে শেকৃবি শিক্ষার্থীরা সম্প্রতি ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানান। তারা বলেন, এসব দাবির মধ্যে কিছু দাবি কৃষিবিদদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এবং কৃষিশিক্ষার গুণগত মানের ওপর প্রভাব ফেলতে পারে। যৌক্তিক দাবি সমর্থনযোগ্য হলেও কৃষিবিদদের অধিকার রক্ষায় আপস করা যাবে না।

আয়োজিত কর্মসূচিতে কৃষিবিদ ঐক্য পরিষদ পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে- পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রচলিত নিয়মাবলি অক্ষুণ্ণ রাখা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া এবং দশম গ্রেডের নিয়োগ গেজেটের বাইরে রাখার আহ্বান।

অন্য দাবিগুলো হলো- উপসহকারী কৃষি কর্মকর্তা বা সমমান পদে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা; কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া "কৃষিবিদ" পদবি ব্যবহার বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি; কৃষি ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় রাখার ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধনে ছাত্রদল, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা/মামুন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর)  সকাল ১০টায় বন্দর থানার  ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।

এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  
  • রূপগঞ্জের হোড়গাঁয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
  • সোনারগাঁয়ের নয়াপুরে এক নারীতেই অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন ও বিক্ষোভ 
  • শিক্ষকদের মানববন্ধন, শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ