বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করে বলেছেন, ‌‘সরকার বিভিন্ন উপায়ে পরিকল্পিতভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সেবায় বাধা সৃষ্টি করছে। আমরা নগরবাসীকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অথচ সরকার ইচ্ছাকৃতভাবে সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে এবং দায়ভার আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে।’ বুধবার নগর ভবনে কর্মচারী ও ‘আমরা ঢাকাবাসী’র চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলন চলমান থাকা অবস্থাতেও আমরা জরুরি সেবা চালু রেখেছি। কিন্তু সরকার থেকে‌ বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাজ করতে নিষেধ করেছেন বলে শুনতে পেয়েছি।’

ইশরাক হোসেন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) জানতে পেরেছি, স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেন তারা জন্ম নিবন্ধন বা নাগরিক সনদে স্বাক্ষর না করেন। একটা ন্যক্কারজনক কাজ করতে চাচ্ছে। তারা চাচ্ছে, সেবায় বিঘ্ন ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাতে।’

বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল আসিফ মাহমুদ বলেছেন, আমি নাকি আইন লঙ্ঘন করেছি এবং ফৌজদারি অপরাধ করেছি। আমি তাঁকে বলতে চাই, আমি যদি অপরাধই করে থাকি তাহলে আপনারা সরকারে থেকেও কেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কেন নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য। আমরা এসব ভয় পাই না। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আমরা যুদ্ধ করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। যত ধরনের নির্যাতন আছে সহ্য করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি।’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ইঙ্গিত করে ইশরাক বলেন, ‘আজকে যা কিছু হচ্ছে সবকিছুর জন্যই বর্তমান সরকার দায়ী। সরকার লোকজন দিয়ে এসব কথা বলাচ্ছে এবং আমাদের হেয়প্রতিপন্ন ও খাটো করার চেষ্টা করছে।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ইশর ক হ স ন ড এসস স আম দ র ইশর ক সরক র

এছাড়াও পড়ুন:

মুক্তির পরই ঝড় তুলল ‘ধুরন্ধর’, প্রথম দিনে কত আয় করল

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পরই বক্স অফিসে দারুণ শুরু করেছে স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমাটি। মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে ‘ধুরন্ধর’।

কত আয় করল
রণবীর সিং অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনই ভারতজুড়ে ২৮ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছে। রণবীরের ২০২৫ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এটি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নির্মাতা আদিত্য ধর এবার রণবীরকে নিয়ে তৈরি করেছেন থ্রিলার সিনেমা।

ছবিতে রণবীরকে দেখা গেছে, এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যিনি পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান। সত্য-মিথের সীমানা মিলিয়ে ছবিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও—অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ