ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আল হিলাল ও ফ্লুমিনেন্সের মধ্যে দুর্দান্ত লড়াই দেখা গেছে। শুক্রবার রাতে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ওই লড়াইয়ে ২-১ গোলে জিতেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। পা রেখেছে টুর্নামেন্টের সেমিফাইনালে। 

ইউরোপের জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জয় তুলে নিয়েছিল ৪-৩ গোলে। 

ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সও ২-০ গোলে ইউরোপের আরেক জায়ান্ট ইন্টার মিলানকে স্তব্ধ করে শেষ আটে এসেছিল। সেমিফাইনালের লড়াইয়ে আল হিলাল ও ফ্লুমিনেন্স লড়াইকে তাই ছোট করে দেখার উপায় ছিল না। লঘু-গুরুর হিসাবও ছিল না ওই অর্থে। 

মাঠেও দুই দল খেলেছে সমানে সমানে। ম্যাচের ৪০ মিনিটে ব্রাজিলের ২৩ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেল্লি ফ্লুমিনেন্সকে প্রথম লিড এনে দেন। ওই গোলে প্রথমার্ধ শেষ করে ব্রাজিলের ক্লাবটি।

 দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল হিলাল। গোল করেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। দুই দলের লিড নেওয়ার লড়াই যখন তুঙ্গে তখন গোল করেন বদলি নামা হারকিউলিস। তিনি ৭০ মিনিটে জালে বল পাঠান। এ নিয়ে নক আউটের দুই ম্যাচেই বদলি নেমে গোল করলেন এই তরুণ। ওই গোল শোধ করতে সিমন ইনজাঘির আল হিলাল জোর চেষ্টা করলেও সুযোগ দেয়নি ফ্লুমিনেন্স।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ব র জ ল ফ টবল আল হ ল ল ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশি শিক্ষার্থীদের রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে সুখবর

বাংলাদেশি নাগরিকদের শিক্ষা ভিসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ করা হয়েছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকেরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশি নাগরিকেরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে জমা দিতে পারবেন।

আরও পড়ুনসাত কলেজশিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ কেন মুখোমুখি হলো৫ ঘণ্টা আগেআরও পড়ুন৩২ হাজার সহকারী শিক্ষকদের কোন কারণে পদোন্নতি হচ্ছে না জানালেন উপদেষ্টা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ