বিএনপির কার্যালয়ের পাশে ‘ভুয়া’ সংগঠন খুলে গ্রেপ্তার পবিত্র আল ইবাদাত
Published: 12th, July 2025 GMT
তাঁর নাম পবিত্র আল ইবাদাত। তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে একটি সংগঠন খুলে চাঁদা দাবি করে আসছিলেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুয়া সংগঠন তৈরি করে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় শনিবার রাত ১০টার দিকে কথিত জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি পবিত্র আল ইবাদাতকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নসিরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে ভুয়া সংগঠন তৈরি করে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনটির কথিত সভাপতি ইবাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর এই ভুয়া সংগঠনটির কার্যালয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে অবস্থিত। ওসি জানান, কেন ইবাদাত এই ভুঁইফোড় সংগঠন তৈরি করেছেন, কী ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, সেসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইবাদাতের বিরুদ্ধে মামলাটি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি প্রথম আলোকে বলেন, পল্টনে বিএনপি কার্যালয়ের পাশে কথিত পবিত্র আল ইবাদাত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে ভুয়া সংগঠন তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ওই সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া ইসলাম। আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পল্টন থানায় চিঠি দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ইবাদাতকে গ্রেপ্তার করে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর স গঠন ত র ব এনপ র ক ব যবস য়
এছাড়াও পড়ুন:
আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন
মঞ্চে দাঁড়িয়ে কেউ গাইছেন গান, কেউ গিটারের তারে তুলছেন সুর। দর্শকেরাও সেই সুর মোহিত হয়ে উপভোগ করছেন। কেউ দিচ্ছেন করতালি, কেউবা মুঠোফোনের ফ্ল্যাশ জ্বেলে শিল্পীদের উৎসাহ দিচ্ছেন। সেই সঙ্গে মঞ্চের আলোকসজ্জা তো আছেই।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাস্কেটবল মাঠে গিয়ে দেখা যায় এ দৃশ্য। উৎসবমুখর এ পরিবেশের আয়োজন করেছিল চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।
সংগঠনটির দুই দিনব্যাপী এ উৎসবে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ ছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরাও রয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ উৎসব শেষ হয়েছে। এ উৎসব ঘিরে মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের স্টল। এতে ছিল নানা পণ্য, খাবার ও শীতের পিঠা।
উৎসবের সহযোগিতায় রয়েছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক কোম্পানি ‘হ্যাভিট’, খাদ্যসহায়তায় ‘পাহাড়িকা কিচেন’ আর বেভারেজ সহায়তায় মোজো।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর পর্যায়ক্রমে মঞ্চে গান পরিবেশন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্পীরা। বিরতির পর রাত নয়টায় আবার শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। একে একে মঞ্চে গান পরিবেশন করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবেশকদের সম্মাননা দিয়ে প্রথম দিনের উৎসব শেষ হয়।
দুই দিনব্যাপী উৎসবের এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে চুয়েটের বাস্কেটবল মাঠে