চট্টগ্রামে ৮ মামলায় গ্রেপ্তার ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে
Published: 15th, January 2025 GMT
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক তিন আদেশে মোট ৮ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রামের তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশের তিন আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে হওয়া আটটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পৃথক আবেদন করেন তিন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। উনার পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানায় এসব মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। দুটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।
মঙ্গলবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় একটি ও চট্টগ্রামে আটটিসহ মোট ৯টি মামলা রয়েছে।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর ঢাকা থেকে তিনি গ্রেপ্তার হন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। আলেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেছার ১৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
তার আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দলীয় সংগ্রহে আর ৯ রান যোগ করতে পারে। দলীয় ৩৩৪ রানে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। টু ডাউনে নামা জো রুটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ২০৬ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন।
আরো পড়ুন:
ফখর জামানকে শাস্তি দিল আইসিসি
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার, স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।
এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই রান পান। টপ অর্ডারে ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস ল্যাবুশেন করেন ৬৫ রান। এরপর মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ ও জশ ইংলিস করেন ২৩ রান।
বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি ও জোফরা আর্চার নেন ১টি উইকেট।
ঢাকা/আমিনুল