কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটি ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকাগামী বেসরকারি এয়ার এস্ট্রার উড়োজাহাজটিতে যাত্রী ছিলেন ৭২ জন। ধাক্কা লাগার ঘটনার কুকুরটি মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও নিরাপত্তকর্মীরা মৃত কুকুরটি সরিয়ে নেয়। রাত আটটার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

উড়োজাহাজের একজন যাত্রী জানান, সন্ধ্যা সাতটার দিকে যাত্রীরা বিমানে ওঠেন। এরপর উড়োজাহাজটি টার্মিনাল থেকে রানওয়ের দিকে যেতে থাকে। উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কিছু একটার ধাক্কা অনুভব করেন তিনি। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে উড়োজাহাজটি থামান পাইলট।

বিমানবন্দর সূত্র জানায়, ঘটনার পর পাইলটসহ নিরাপত্তাকর্মীরা অনুসন্ধান চালিয়ে দেখেন, কুকুরের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানের। এরপর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পেয়ে প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে উড়োজাহাজের তেমন ক্ষতি হয়নি। যাত্রীরাও নিরাপদে ছিলেন। কুকুরটি সরিয়ে উজোজাহাজটি নিরাপদে উড্ডয়ন করে এবং স্বাভাবিক গতিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোলাম মর্তুজা বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে রানওয়ের উত্তর পাশের কিছু অংশে অবকাঠাগত উন্নয়নকাজ বাকি আছে। বৃষ্টির কারণে কাজগুলো শেষ করা যাচ্ছে না। দিনের বেলায় উত্তরাংশের খোলা এলাকা দিয়ে কুকুর ঢোকার সুযোগ নেই। তবে সন্ধ্যার পর রানওয়েকে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর ঠিকমতো দেখা যায় না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র নওয়

এছাড়াও পড়ুন:

দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। আলেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেছার ১৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তার আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দলীয় সংগ্রহে আর ৯ রান যোগ করতে পারে। দলীয় ৩৩৪ রানে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। টু ডাউনে নামা জো রুটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ২০৬ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

ফখর জামানকে শাস্তি দিল আইসিসি

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার, স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।

এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই রান পান। টপ অর্ডারে ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস ল্যাবুশেন করেন ৬৫ রান। এরপর মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ ও জশ ইংলিস করেন ২৩ রান।

বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি ও জোফরা আর্চার নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের
  • অনলাইনে টাকা খাটিয়ে বেশি মুনাফার ফাঁদে কোটি টাকা খুইয়েছেন ব্যাংক কর্মকর্তা
  • মেয়েটি আসে হৃদয়কে ফাঁদে ফেলতে, এরপর...
  • দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
  • দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
  • পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 
  • মোসাদ ও ইরানের মধ্যে অন্তরালে যে যুদ্ধ চলছে
  • পাবনায় আবার স্পিডবোটে এসে নদীসংলগ্ন স্বর্ণের দোকান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
  • রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড
  • অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে