বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং ডিভিশনে হেড অব অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট ইউনিট পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট ইউনিট (ডিজিটাল ব্যাংকিং ডিভিশন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো ব্যাংকে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কারিগরি দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুনওয়ান ব্যাংকে চাকরি, পদ ১৫, সর্বোচ্চ বেতন ২৬ হাজার১০ জানুয়ারি ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ২২১৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলা—অপভ্রংশই প্রাকৃত ভাষার শেষ স্তর

বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা বিষয়ে ২০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। গদ্য থেকে ৫টি, কবিতা থেকে ৫টি ও ব্যাকরণ থেকে ১০টি করে মোট ২০টি প্রশ্ন থাকবে। নিচে গদ৵ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো।

১. মালি–বৌ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়?

ক. কামড়াবে বলে

খ. ঘেউ ঘেউ করত বলে

গ. খাবারে ভাগ বসাবে বলে

ঘ. দেখতে খারাপ বলে

২. ‘চোখ দিয়ে জল পড়তে লাগল।’—‘পড়ে পাওয়া’ গল্পে ‘কাপালি’র এরূপ হওয়ার কারণ কী?

ক. বাক্স হারিয়ে যাওয়া

খ. হারানো বাক্স ফেরত পাওয়া

গ. বন্যায় সব ভেসে যাওয়া

ঘ. নতুন আশ্রয় পাওয়া

৩. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?

ক. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা

খ. ভৌতিক পরিবেশ সৃষ্টি করা 

গ. অলৌকিক ঘটনার সমাবেশ

ঘ. শিক্ষার্থীদের নিছক আনন্দ দেওয়া

৪. ‘ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট’—এখানে প্রাবন্ধিক কোন জায়গাকে নিদে৴শ করেছেন?

ক. জাতীয় লাইব্রেরিকে

খ. ব্যক্তিগত অফিসকে

গ. ব্যক্তিগত লাইব্রেরিকে

ঘ. পারিবারিক লাইব্রেরিকে

আরও পড়ুনপ্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—বাংলা: অনুচ্ছেদ পড়ো, প্রশ্ন তৈরি করো০৪ ডিসেম্বর ২০২৫

৫. ‘সুখী মানুষ’ নাটিকায় ‘লোভে পাপ, পাপে মৃত্যু’—উক্তিটি কে করেছিল?

ক. হাসু খ. রহমত

গ. মোড়ল ঘ. কবিরাজ

৬. প্রাকৃত ভাষার শেষ স্তর কোনটি?

ক. মাগধী প্রাকৃত খ. অপভ্রংশ

গ. সংস্কৃত ঘ. গৌড়ী অপভ্রংশ

৭. ‘হালখাতা’ ও ‘পুণ৵াহ’ অনুষ্ঠানের মধে৵ মিল রয়েছে কিসে?

ক. আপ্যায়নে খ. উদ্​যাপনে

গ. উদ্দেশ৵ সাধনে ঘ. আনন্দ অনুষ্ঠানে

৮. গণ–অভ্যুত্থান হলো—

i. সর্বস্তরের মানুষের আন্দোলন

ii. স্বৈরশাসকের পতন

iii. শাসককে গণদাবি মেনে নিতে বাধ্য করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ