শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ
Published: 23rd, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন এ এ নিট স্পিন লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে এক ঘণ্টা স্থবির হয়ে পড়ে যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অবরোধ চলাকালে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে থানা–পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক এই খবরের সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধে কর্তৃপক্ষের অনীহায় ক্ষুব্ধ হয়ে তাঁরা এক পর্যায়ে মহাসড়কে নেমে আসেন ও সড়ক অবরোধ করেন। শিল্প পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেটও নিক্ষেপ করা হয়।
অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহগামী শত শত যানবাহন আটকে পড়ে। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা একটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে যৌথভাবে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
কারখানার একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা অনেক দিন ধরে বেতন চাইছিলেন। কিন্তু বারবার সময় নিয়েও মালিকপক্ষ বেতন পরিশোধ করছে না। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন, তবে শান্তিপূর্ণ আন্দোলন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে শেষ করা যায়নি বলে তিনি অভিযোগ করেন।
আরেকজন শ্রমিক মো.
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
শিল্প পুলিশের শ্রীপুর সাব জোন ইনচার্জ আবদুল লতিফ বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা সেখানে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছেন। এতে শ্রমিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আহত হননি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক অবর ধ ন ক ষ প কর পর স থ ত
এছাড়াও পড়ুন:
জাপাকে মাঠে নামতে না দেওয়ার অভিযোগ ঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় পার্টিকে (জাপা) মাঠে নামতে দেওয়া হচ্ছে না, এ অভিযোগ সঠিক নয়। জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা আছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, যেকোনো প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশিক্ষণ অনস্বীকার্য। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই, আমরা সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ চলমান রেখেছি, যা আগামী জানুয়ারিতে সম্পূর্ণ শেষ হবে।
তিনি বলেন, এ নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে, যা সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। তাই, এবার সূর্যের আলো চলে গেলেও ভোট গণনা করতে হবে। সেজন্য সকল ভোটকেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, সে ব্যবস্থা করা হচ্ছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি চলমান প্রক্রিয়া।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে আমরা এর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি, যাতে দর্শনার্থীরা নিরাপদে জাদুঘরে আসা-যাওয়া করতে পারেন।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/রফিক