গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গরু চুরির ঘটনায় গণপিটুনিতে আহত বিপ্লব সরকারের   মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবশিষ্টি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। 

আরো পড়ুন:

কুমিল্লায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মৃত্যুর তথ্য জানান। নিহত বিপ্লব নেত্রকোণার খালিয়াজুরী থানার পাথড়া গ্রামের বিনোদ সরকারের ছেলে। 

গত ১১ নভেম্বর রাত ৩টার দিকে আট সদস্যের চোর দল মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের ঝিল্লু কাজীর বাড়ির গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় পাশের হাজীবাগ গ্রামে জনতার হাতে ধরা পড়ে। তখন জনতা তাদের গণপিটুনি দিলে মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে শামীম মিয়া ঘটনাস্থলে মারা যায়। বিপ্লব সরকারসহ সাতজন গুরুতর আহত হয়।

এ ঘটনায় ১২ নভেম্বর নিহত শামীম মিয়ার মা মেহেরুন নেছা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা করেন। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গণপিটুনির মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ন হত গণপ ট ন

এছাড়াও পড়ুন:

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ১১ ডিসেম্বর

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ ডিসেম্বর এ এজিএম হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, গত ১৯ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ৭ ডিসেম্বরের আদেশ (কোম্পানি ম্যাটার নং ১১০৭ অব ২০২৫) অনুসরণ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় এজিএমের তারিখ নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করে।

ইসলামী ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ৪২তম বার্ষিক সাধারণ সভা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে শারীরিক উপস্থিতির মাধ্যমে করা হবে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের (জানুয়ারি থেকে ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত হিসাববছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৯৫ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৩৬ টাকা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ