কিশোরগঞ্জে রাতে সড়কে গাছ কেটে অবরোধ, গ্রামীণ ব্যাংক ও অ্যাম্বুলেন্সে আগুন
Published: 17th, November 2025 GMT
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের পাশের একটি লিচুগাছ কেটে সড়ক অবরোধ করেছেন একদল ব্যক্তি। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে হওয়া এ ঘটনায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি শ্রীরামদী এলাকায় প্রবেশ করেন। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে সড়কের পাশে থাকা বড় লিচুগাছটি কেটে রাস্তার ওপর ফেলে দেন। এ ঘটনায় মুহূর্তেই সড়ক অচল হয়ে পড়লে বিভিন্ন যানবাহন আটকে যায়। পথচারীরাও দুর্ভোগে পড়েন।
পাকুন্দিয়া থানার পুলিশ বলেছে, ঘটনাটি কারা ঘটিয়েছে, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ও তদন্ত চলছে।
অন্যদিকে একই রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করেন মাস্ক পরা এক ব্যক্তি।
ঘটনার সময় পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যান। তবে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা ব্যাংকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে আওয়ামী লীগের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’কে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ খালিদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে জোড়া খুন: গৃহকর্মীকে আসামি করে মামলা
ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন রাইজিংবিডি ডটকমকে বলেন, “নিহতের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই গৃহকর্মীকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সরকারের গোয়েন্দারা কাজ করছে।”
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের ৭ম তলার ফ্ল্যাট থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নাফিসার বাবা আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন।
নিহতদের স্বজনরা জানান, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা সকালে বোরকা পরে বাসায় আসেন এবং প্রায় দেড় ঘণ্টা পরে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে নির্বিঘ্নে বেরিয়ে যান। লায়লা ফিরোজের শরীরে ৩০টির বেশি এবং নাফিসার গলায় ৪টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পরে পুলিশ বাথরুম থেকে দুটি ধারালো অস্ত্র (চাইনিজ সুইচ গিয়ার ও একটি চাকু) উদ্ধার করে। ভবনের দারোয়ান খালেককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা/এমআর/ইভা