পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প–সংস্কৃতির প্রসার জরুরি: রিজওয়ানা
Published: 17th, November 2025 GMT
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন এবং উদ্ভাবনকে আরো প্রসারিত করা জরুরি।”
তিনি বলেন, “পরিবেশবান্ধব ও দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য নতুন নতুন পাটপণ্য উদ্ভাবনের পাশাপাশি আধুনিক গৃহ ও কর্মস্থলে পাটের নান্দনিক প্রয়োগ বাড়াতে হবে। ডেকোরেটিভ আর্টসেও পাটের সৃজনশীল উপস্থাপন বাড়ানো সময়ের দাবি।”
আরো পড়ুন:
ঢাকার ৪৪ খাস পুকুর-জলাশয় সংস্কার শুরু
রাজধানীতে এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় তিন দিনব্যাপী (১৭–১৯ নভেম্বর) ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
কৃষক থেকে বাজার সবার অংশগ্রহণ জরুরি
রিজওয়ানা হাসান জানান, কৃষকদের পাটচাষে উদ্বুদ্ধ করা এবং পাটপণ্যের বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। পাটচাষিদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে পরিবেশ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “সুইজারল্যান্ডসহ উন্নত দেশের শপিং মলে ইতোমধ্যেই বাংলাদেশের পাটের ব্যাগ ব্যবহার হচ্ছে। অথচ দেশে এখনো পাটের ব্যাগের প্রচলন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহারে ভোক্তাদেরও দায়িত্ব নিতে হবে।”
পাটপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে সরকারের উদ্যোগ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “সরকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের সক্ষমতা বাড়াতে কাজ করছে। পাটপণ্য যেমন পরিবেশবান্ধব, তেমনি নান্দনিক। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে উদ্যোক্তাদের আরো উদ্যমী হয়ে পাটপণ্য প্রসারে এগিয়ে আসতে হবে।”
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) মো.
স্টল পরিদর্শন ও সাংবাদিক ব্রিফিং
উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিরা পাটপণ্য প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত
অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকা (২৬ মিরপুর রোড, ধানমন্ডি) আয়োজিত এই প্রদর্শনী ১৭–১৯ নভেম্বর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব শ ব যবহ র প টপণ য পর ব শ প রস র
এছাড়াও পড়ুন:
কুবি ভর্তি পরীক্ষায় ১০ দিনে আবেদন ৩৩ হাজারের বেশি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০ দিনে আবেদন জমা পড়ছে ৩৩ হাজার ৩০০ চার জন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ েএ তথ্য জানান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয় গত ২৭ নভেম্বর এবং আবেদন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১৬,২৯১ টি, ‘বি’ ইউনিটে জমা পড়েছে ১২,৯০৪ টি এবং ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৪,১০৯ টি।
ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, “এখন পর্যন্ত তিনটি ইউনিটে ৩৩ হাজার ৩০৪ শিক্ষার্থী আবেদন করেছে। আবেদন চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা/এমদাদুল হক/ইভা