দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার। এই পুরো পথটায় মুশফিকুর রহিম বাংলাদেশ দলের অন্য অনেকের চেয়ে আলাদা হয়ে উঠেছেন তাঁর নিয়মানুবর্তিতা আর পরিশ্রম দিয়ে। আর সেই পথই তাঁকে নিয়ে এসেছে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দুয়ারে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া ম্যাচেই তিনি ছুঁয়ে ফেলবেন এই মাইলফলক, যা শুধু একটি সংখ্যা নয়, মুশফিকের ২০ বছরের সাধনার প্রতিচ্ছবিও।

মুশফিককে খুব কাছ থেকে দেখার সুযোগ আয়ারল্যান্ডের কোচ হেনরিখ মালানের বেশি হয়নি। তবু তাঁর এক গুণ আজ মিরপুরে সংবাদ সম্মেলনে আলাদা করে তুলে ধরলেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল— মুশফিকের কাছ থেকে কোন জিনিসটা নিতে বলবেন তাঁর দলের ক্রিকেটারদের?

আরও পড়ুনএক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা১৫ নভেম্বর ২০২৫

উত্তরে মালান বলেছেন, ‘আমি বলব তাঁর পেশাদারত্ব। আমি ভোরে ওঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল পৌনে ছয়টায়  তাঁকে হোটেলে দেখি নাশতা করছে। সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে আসে, ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে—তখনো বাকিরা হয়তো এসেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই।’

আয়ারল্যান্ডের কোচ হেনরিখ মালান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শীতে যেসব জিনিস ধরার পর অবশ্যই হাত ধুতে হবে

ছবি: পেক্সেলস

সম্পর্কিত নিবন্ধ