অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
Published: 17th, November 2025 GMT
শরীয়তপুরের ডামুড্যায় সড়ক দুর্ঘটনায় নাছিমা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুর-গোসাইরহাট সড়কের কুতুবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।
নিহত নাছিমা বেগম ডামুড্যা উপজেলার দায়মী চরভয়রা গ্রামের আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। আট বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরের ভাড়া বাসায় থাকতেন। ছুটি কাটিয়ে আজ সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
ডামুড্যা থানার পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ গ্রামে ছুটি কাটিয়ে আজ সকালে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরছিলেন নাছিমা বেগম। ডামুড্যা উপজেলা সদর থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ঢাকার বাস ধরার জন্য জেলা শহরে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে শরীয়তপুর–গোসাইরহাট সড়কের কুতুবপুর এলাকায় অটোরিকশাটি পৌঁছালে নাছিমার গায়ে থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে জড়িয়ে যায়। তখন তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। স্থানীয় লোকজন তখন ডামুড্যা থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাছিমা বেগমের স্বামী আসাদ হাওলাদার প্রথম আলোকে বলেন, তিনি গ্রামের বাড়িতে কৃষিকাজ করেন। তাঁর স্ত্রী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। ছুটি কাটাতে এসেছিলেন। ছেলেকে নিয়ে আজ ঢাকায় ফিরছিলেন। কিন্তু এটাই যে তাঁর শেষ যাত্রা হবে, তা তিনি বুঝতে পারেননি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওড়না জড়িয়ে তাঁর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী পাঁচ মাস পর্যন্ত শুটিং করেন এই অভিনেত্রী। প্রথম সন্তানের মা হয়েছেন তা-ও কেটে গেছে আরো পাঁচ মাস। মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন এই অভিনেত্রী। আর তার আবেদনময়ী উপস্থিতিতে ঘুম উড়েছে তার ভক্ত-অনুরাগীদের।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারার তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে চিরচেনা অঙ্গনে ফেরার আভাস দেন। ক্যাপশনে লিখেন—“পরবর্তী অধ্যায় আরো আগুন হবে। কাজটা করেই ফেলি।” তারপর থেকে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া আভাস বাস্তবে রূপ নেয়। মুম্বাইয়ের একটি শুটিং সেটে আবেদনময়ী রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এ মুহূর্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
আরো পড়ুন:
ধুরন্ধর ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
নেহার নাচকে কেন ‘অশ্লীল’ বলছেন নেটিজেনরা?
এ ভিডিওতে দেখা যায়, মাতৃত্বের পর ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে গড়নে ফিরেছেন কিয়ারা। তার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টসে কিয়ারার চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ। অভিনেত্রীর এমন লুকই এখন আলোচনার বিষয়ে রূপ নিয়েছে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
একজন লেখেন, “সেক্সি মাম্মি, উফফ! সে নারীত্বকে আলিঙ্গন করেছে।” আরেকজন লেখেন, “সে এখন আরো বেশি আবেদনময়ী।” অক্ষয় লেখেন, “দেখতে চমৎকার লাগছে।” নীতেশ লেখেন, “বাহ, ওকে সত্যিই বিশ্ব সুন্দরীর মতো লাগছে।” শালিনি লেখেন, “উফফফ, এত সুন্দর মামি!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
তবে কোনো সিনেমার শুটিং দিয়ে নিজ ভুবনে ফিরেননি কিয়ারা আদভানি। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী।
কিয়ারা আদভানি ব্যক্তিগত জীবনে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্ড়ে ঘর বেঁধেছেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন। গত ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা।
ঢাকা/শান্ত