বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।

ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ব ত তর ধ নট থ ন

এছাড়াও পড়ুন:

ইবিসাসের উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডির তানিম তানভীর

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২৫ সালের বর্ষসেরা উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি তানিম তানভীর।

রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংগঠনটির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬’ শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আরো পড়ুন:

নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা

সংগঠনটির সদস্যদের করা প্রতিবেদন ও ফিচারের বিচার-বিশ্লেষণ করে চারটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া অন্যরা হলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দৈনিক দিনকালের ইদুল হাসান ফারহান, বেস্ট ফিচার লেখক ক্যাটাগরিতে দৈনিক সংগ্রামের সাকীফ বিন আলম, বেস্ট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড এডুকেশন টাইমসের এম এইচ পিয়াস এবং মেইল বিডির বিপ্লব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নির্বাচন কমিশনার ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা/তানিম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ