মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুলে বাসে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সুমন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়াতে স্কুলবাসে আগুন দেয় সন্ত্রাসীরা। এসময় বাসের ভেতর ঘুমন্ত পারভেজ গুরুতর দগ্ধ হন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাড়াইভিকরা গ্রামে।

আরো পড়ুন:

ঢাকায় সমাবেশে আহত সেই শিক্ষিকা মারা গেছেন

লিবিয়ায় নৌকাডুবি: ৪ বাংলাদেশির মৃত্যু

আরো পড়ুন: মানিকগঞ্জে স্কুলবাসে আগুন 

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‍“গত বৃহস্পতিবার স্কুলবাসটিতে আগুন দেওয়া হয়। এতে দগ্ধ হন বাসটির ভেতর  ঘুমিয়ে থাকা চালক পারভেজ। পুলিশ উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।” 

ঢাকা/চন্দন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ম ন কগঞ জ

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তরা নয়ন আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। নয়ন শিবগঞ্জের নয়ালাভাঙা ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায় নয়নকে ধারালো অস্ত্র দিয়ে দুই পা ও দুই হাতে কোপ মেরে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, সোমবার রাত ৮টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন দাবি করছেন, নয়ন আলী স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

তবে বিএনপির শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনা বিএনপির কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটেনি। যখন যারা ক্ষমতায়, নয়ন তাদের সঙ্গে থাকেন। বিএনপিতে তাঁর কোনো পদ নেই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, নয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ