‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন
Published: 17th, November 2025 GMT
তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে চেনেন ‘মুন্নি’ নামেই। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এটি ছিল তাঁর চরিত্রের নাম। সালমান খানের সঙ্গে সেই সিনেমায় অভিনয়ের পর থেকেই ছোট্ট ‘মুন্নি’ ব্যাপক পরিচিতি পান। তবে এরপর পড়াশোনার ব্যস্ততায় আর কাজ করা হয়নি। এক দশক পর অবশেষ অভিনয়ে ফিরছেন সেই হর্ষালি।
হর্ষালি যখন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পেরিয়ে গেছে। হর্ষালিও পরিণত হয়েছেন। এত বছর ধরে পর্দায় তাঁকে মিস করছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হর্ষালি এখন যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণের তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে হর্ষালির অভিষেক।
হর্ষালি মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ইজ ন
এছাড়াও পড়ুন:
ইবিসাসের উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডির তানিম তানভীর
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২৫ সালের বর্ষসেরা উদীয়মান লেখক পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি তানিম তানভীর।
রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংগঠনটির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬’ শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
আরো পড়ুন:
নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা
সংগঠনটির সদস্যদের করা প্রতিবেদন ও ফিচারের বিচার-বিশ্লেষণ করে চারটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া অন্যরা হলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দৈনিক দিনকালের ইদুল হাসান ফারহান, বেস্ট ফিচার লেখক ক্যাটাগরিতে দৈনিক সংগ্রামের সাকীফ বিন আলম, বেস্ট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড এডুকেশন টাইমসের এম এইচ পিয়াস এবং মেইল বিডির বিপ্লব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
নির্বাচন কমিশনার ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঢাকা/তানিম/রাসেল