সব সময় সুস্থ থাকতে সহজ এই ৫টি অভ্যাস চর্চা করুন
Published: 8th, November 2025 GMT
১. মনোযোগের চর্চা
আজকের পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জ মানসিক চাপ। এই চাপ সামলাতে কাজে দেবে মনোযোগের চর্চা। অতীত বা বর্তমান নিয়ে অতিরিক্ত ভেবে সত্যিকার অর্থে কোনো লাভ হয় না। তবু দুশ্চিন্তার জাল ছিঁড়ে বেরোতে পারেন না অনেকেই।
ধ্যানে বসতে পারল নিঃসন্দেহেই দারুণ ব্যাপার। তবে এর মানে এই নয় যে সুস্থ থাকতে হলে আয়োজন করে ধ্যানে বসতেই হবে। আপনি চাইলে শ্বাসের ব্যায়ামও করতে পারেন।
প্রকৃতির নানান উপাদানের সৌন্দর্য খুঁজে নেওয়ার মাধ্যমেও হয় মনোযোগের চর্চা। প্রতিদিন সে সুযোগ না পেলে প্রকৃতির শব্দও শুনতে পারেন ঘরে বসে। প্রযুক্তির কল্যাণে কাজটা এখন খুব একটা কঠিন নয়।
সুস্থ থাকতে আপনাকে রোজ অন্তত সাত ঘণ্টা ঘুমাতেই হবে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মধ্যরাতে সিলেটে ২ দফা ভূমিকম্প
সিলেট অঞ্চলে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, প্রথম ভূকম্পনটি বুধবার রাত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।
এর পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারো কেঁপে ওঠে সিলেট ও মৌলভীবাজারের আশপাশ এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখায়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি; ঘুমের মধ্যেই অনেকেই টেরও পাননি।
এর আগে গত ১ ডিসেম্বর মধ্যরাতে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা/মোসাইদ রাহাত/ইভা