বড় একটি টেবিলে রাখা হয়েছে একটি ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ডবক্স। শিক্ষার্থীদের সঙ্গে উৎসুক জনতা দাঁড়িয়ে আছে টেবিলের পাশে। সামনে থাকা একটি বড় পর্দায় আটকে আছে সবার দৃষ্টি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি দেখানো হচ্ছে সেই বড় পর্দায়।

আজ সোমবার বেলা একটার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গিয়ে দেখা যায় এ চিত্র। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকার ১ নম্বর ক্যানটিনের সামনে এভাবেই প্রজেক্টরের মাধ্যমে শেখ হাসিনার মামলার রায়ের সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়।

চুয়েটের কিছু শিক্ষার্থীর আয়োজনে বড় পর্দায় রায় দেখানোর এই ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতা চত্বর এলাকায় বড় পর্দায় রায় দেখার সময় কথা হয় চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশাপাশি পুরো দেশের মানুষ রায় কী হয়, তা দেখার অপেক্ষায়। চুয়েট শিক্ষার্থীরাও একইভাবে এই রায়ের অপেক্ষায় রয়েছেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। বিচারপতি মো.

গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করছেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বড় পর দ য়

এছাড়াও পড়ুন:

নিরাপদ করা যায় না আর্সেনিকযুক্ত পানি ফুটিয়ে

বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর।

১. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী ঘটে?

ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জনসংখ্যা বৃদ্ধি 

গ. ভূমিকম্প ঘ. ভূমিক্ষয়

২. নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?

ক. ঘাসফড়িং→ঘাস→সাপ→ব্যাঙ 

খ. ব্যাঙ→ঘাসফড়িং→ঘাস→সাপ 

গ. সাপ→ঘাসফড়িং→ঘাস→ব্যাঙ 

ঘ. ঘাস→ঘাসফড়িং→ব্যাঙ→সাপ

আরও পড়ুনবাংলাদেশ ও বিশ্বপরিচয়: ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না০৭ ডিসেম্বর ২০২৫

৩. নিচের কোনটি সঠিক?

ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে 

খ. চাঁদ একটি উপগ্রহ 

গ. চাঁদ একটি গ্রহ 

ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘোরে

৪. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

ক. ৭ দিন খ. ২৪ দিন 

গ. ২৯ দিন ঘ. ৩৬৫ দিন

৫. ফুটিয়ে কী যুক্ত পানি নিরাপদ করা যায় না?

ক. ময়লাযুক্ত খ. অক্সিজেনযুক্ত 

গ. কার্বাইড ঘ. আর্সেনিকযুক্ত

আরও পড়ুনঠিক ঠিক টিক দাও১৮ ঘণ্টা আগে

৬. তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. ব্যারোমিটার খ. থার্মোমিটার 

গ. মোবাইল ফোন ঘ. ক্রনোমিটার

সঠিক উত্তর

১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ।

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ