এত দিন বিভিন্ন সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। শতভাগ ফিট থাকার ওপর তাঁর খেলা না খেলা নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও মেসি বলেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে থাকতে চান। একই কথাটাই এবার একটু ভিন্নভাবে বললেন আর্জেন্টাইন কিংবদন্তি।

আর্জেন্টিনা দলের নতুন জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে (যেখানে অংশ নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়, সংগীতশিল্পী বিজারর‍্যাপ ও আনহেল দি মারিয়া) ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার একটি তাস খেলার দৃশ্য দেখানো হয়েছে। তাসে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন,‘আমি এটা চাই।’

এই সংক্ষিপ্ত বার্তাটিকে মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর স্বপ্নের প্রতিফলন হতে পারে মেসির এই চাওয়া।

আরও পড়ুনবছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ০৭ নভেম্বর ২০২৫

৩৮ বছর বয়সী মেসি আর্জেন্টিনার বয়সভিত্তিক ও মূল দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছেন। জাতীয় দলে ২০ বছরের যাত্রায় মেসি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন— ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার।

এখন মেসির চোখ ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপে। যেটি আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। তবে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যতবারই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কখনো স্পষ্ট করে সরাসরি কিছু বলেননি। এবার বিজ্ঞাপন চিত্রে মেসির সাম্প্রতিক এই ইঙ্গিত আর্জেন্টিনার সমর্থকদের মাঝে নতুন করে উত্তেজনা জাগিয়েছে।

মন্তব্য কিংবা বিজ্ঞাপন চিত্রের ইঙ্গিত বাদ দিলেও মেসি বিশ্বকাপ খেলার পথেই এগিয়ে যাচ্ছেন। অ্যাঙ্গোলায় এ বছরের শেষ সফরটিতেও আর্জেন্টিনা দল খেলতে যাবে মেসির নেতৃত্বে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি২৮ অক্টোবর ২০২৫

এরই মধ্যে ম্যাচ সামনে রেখে দলও ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে পরখ করে নেওয়া হবে তরুণদেরও। এই সফরের জন্য তিনজন নতুন ফুটবলারকে অন্তর্ভূক্ত করেছেন স্কালোনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন বছর র

এছাড়াও পড়ুন:

গুচ্ছ ভর্তিতে আবেদন শুরু, দ্বিতীয়বার পরীক্ষা–ভুলে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত

গুচ্ছ (জিএসটি) পদ্ধতিতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলোয় দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

গত শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে—‘এ’ (বিজ্ঞান), ‘বি’ (মানবিক) ও ‘সি’ (ব্যবসায় শিক্ষা)। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তিতে আবেদন করতে পারবেন। বিস্তারিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।

পাস নম্বর কত—

১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  শুধু উত্তীর্ণ পরীক্ষার্থীরাই জিএসটি গুচ্ছভুক্ত স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শর্তাবলি পূরণ সাপেক্ষে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।

পরীক্ষার সময়সূচি

—ইউনিট C (বাণিজ্য): ২৭-০৩-২০২৬ (শুক্রবার)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
—ইউনিট B (মানবিক): ০৩-০৪-২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
—ইউনিট A (বিজ্ঞান): ১০-০৪-২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
—আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০/০৪/২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

গুচ্ছের বাইরে ৫ বিশ্ববিদ্যালয়—

এবারও গুচ্ছের বাইরেই থাকছে পাঁচটি বিশ্ববিদ্যালয়। আগের মতোই এ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেবে এসব বিশ্ববিদ্যালয়। বেরিয়ে যাওয়া পাঁচ বিশ্ববিদ্যালয় হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। গুচ্ছ–প্রক্রিয়ায় যুক্ত হওয়া নিয়ে তাদের সঙ্গে ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির সঙ্গে বৈঠক হলেও তারা রাজি হয়নি। ফলে ১৯ বিশ্ববিদ্যালয় নিয়েই এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে।

আরও পড়ুনকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৭ নভেম্বর, দ্বিতীয়বারের সুযোগ২৬ নভেম্বর ২০২৫

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো—

১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

আরও পড়ুনএমবিবিএস ও বিডিএস পরীক্ষা শুক্রবার, ১৫ মিনিটে বেশি পাবেন শিক্ষার্থীরা২ ঘণ্টা আগে

ওই পাঁচ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি। ফলে এবারেও বাইরেই থাকছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বেরিয়ে যায় পাঁচ বিশ্ববিদ্যালয়।

পাঁচ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সভায় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ভর্তি পরীক্ষার পদ্ধতি ও তারিখ চূড়ান্ত করেছে।

গত বছর গুচ্ছের তালিকায় থাকা ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়েই এই বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনো যুক্ত হয়নি।

আরও পড়ুনরুয়েটের ভর্তিতে বিজ্ঞপ্তি, আসন ১২৩৫, পদ্ধতিসহ জেনে নিন বিস্তারিত৩০ নভেম্বর ২০২৫আরও পড়ুনশিক্ষক-কর্মচারীরা আইন পেশা, সাংবাদিকতাসহ একই সঙ্গে অন্য চাকরি করতে পারবেন না, নীতিমালা জারি১৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • স্কুলে ভর্তিতে লটারি আজ, ফল দেখবেন যেভাবে
  • ২০২৬ সালে কোন রং ট্রেন্ডে থাকবে, জানাল প্যানটোন
  • গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত
  • গুচ্ছ ভর্তিতে আবেদন শুরু, দ্বিতীয়বার পরীক্ষা–ভুলে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত
  • ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ইনফান্তিনো কি ‘ফেঁসে’ যাচ্ছেন
  • বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ কারা
  • প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, ডিজিটাল লটারি বৃহস্পতিবার, অধিদপ্তরের নির্দেশনা
  • ২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম, প্রত্যেক অর্ধে থাকছে পানি পানের বিরতি
  • বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে চাকরি, পদ ১৩
  • বিশ্বকাপের টিকিট কীভাবে পাবেন, টিকিট থাকলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে