ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের অবস্থিত রাসেল গার্মেন্টসের শ্রমিকদের কারখানা থেকে সাইনবোর্ড এলাকায় দৈনিক (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) বাসে আনা নেয়া হয়। রোববার রাতে শ্রমিকদের সাইনবোর্ড নামিয়ে দিয়ে আয়কর অফিসের সামনে লিংক রোডের পাশে পার্কিং করে বাসটির চালক নাসির ও তার সহযোগী নয়নকে নিয়ে বাসে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখেন চালকের আসনে আগুন জ্বলছে। তখন দুজনেই উঠে চিৎকার দিলে আসপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসেন ঘটনাস্থলে। একই সময় খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম আসেন।

এ বিষয়ে বাস চালক নাসির বলেন, ঘুমন্ত অবস্থায় থাকায় কে বা কারা আগুন দিয়েছে তা দেখিনি। বাসের স্টেয়ারিং সিট সহ সামনের অংশ পুড়ে গেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চালক-হেলপাড়ের সচেতনতার কারনে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা বাসে আগুন দিয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হ মক ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নুর ইসলাম সরদারের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাশি সাদগা জারিয়া করা হয়েছে।

‎রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে শহরের আমলাপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি নেতা হানিফ সরদার ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎‎এসময়ে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে খাশি সাদগা শেষে গোস্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

‎‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মানুষ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়, মাসুকুল ইসলাম রাজীব,, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা হানিফ সরদার, ১৩ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি রিপন শিকদার, ১৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. সোহেল, ‎১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, সদর থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  আহ্বায়ক, আব্দুর রশিদ, জয়েন সেক্রেটারি মোঃ সোহেল, কৃষক দল নেতা মোঃ মাহবুব হোসেন, শ্রমিক দল মোঃ বিপ্লব, কৃষকদল নেতা মো. সেলিম, পলাশ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ত্বকী হত্যায় জড়িত সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের আগেই অভিযোগপত্র দাখিলের দাবি
  • খালেদা জিয়া ও সানির সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড জাসাসের দোয়া মাহফিল
  • মাসুদ ভাই আপনাদের পথের কাঁটা হয়ে থাকবেন না : সজল
  • আড়াইহাজারে কাভার্ডভ্যান থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালক
  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা