নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ইসদাইর এলাকার আয়কর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বাসটির ভেতর ওই সময় ঘুমিয়ে ছিলেন চালক ও তাঁর সহকারী। তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তাঁদের দাবি, আগুন লাগার পরপরই নিয়ন্ত্রণে আনার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

চালক নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, শহরের ১ নম্বর রেলগেট এলাকার রাসেল গার্মেন্টসের শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় বাসটি। গতকাল রাত ১২টার পর শ্রমিকদের সাইনবোর্ড এলাকায় নামিয়ে সহকারী নয়নকে নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায়। জেগে দেখেন চালকের আসনের অংশে আগুন জ্বলছে। ওই মুহূর্তে দুজনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তাঁরা পানি দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি দেখেননি।

বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, চালক ও সহকারীর সচেতনতায় বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলসংলগ্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নুর ইসলাম সরদারের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাশি সাদগা জারিয়া করা হয়েছে।

‎রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে শহরের আমলাপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি নেতা হানিফ সরদার ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎‎এসময়ে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে খাশি সাদগা শেষে গোস্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

‎‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মানুষ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়, মাসুকুল ইসলাম রাজীব,, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা হানিফ সরদার, ১৩ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি রিপন শিকদার, ১৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. সোহেল, ‎১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, সদর থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  আহ্বায়ক, আব্দুর রশিদ, জয়েন সেক্রেটারি মোঃ সোহেল, কৃষক দল নেতা মোঃ মাহবুব হোসেন, শ্রমিক দল মোঃ বিপ্লব, কৃষকদল নেতা মো. সেলিম, পলাশ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ত্বকী হত্যায় জড়িত সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের আগেই অভিযোগপত্র দাখিলের দাবি
  • খালেদা জিয়া ও সানির সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড জাসাসের দোয়া মাহফিল
  • মাসুদ ভাই আপনাদের পথের কাঁটা হয়ে থাকবেন না : সজল
  • আড়াইহাজারে কাভার্ডভ্যান থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালক
  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা