সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তিন অধিদপ্তরের ছুটি বাতিল
Published: 15th, April 2025 GMT
হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জে আগামী শুক্রবার (১৮ এপ্রিল) থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সব ছুটি বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে নিজ কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও আগাম বন্যায় করণীয় সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসক বলেন, আগামী ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে হাওরের ধান ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ধান পাকার সঙ্গে সঙ্গে কর্তন করতে হবে। এ সময় তিনি বলেন, কৃষকরা প্রস্তুত থাকবেন। ধান পাহারা দিতে পারেন, যাতে হঠাৎ পানি বেড়ে ধানের ক্ষতি এড়ানো যায়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগমঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আল হেলাল প্রমুখ।
সুনামগমঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার রাইজিংবিডি-কে, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
ঢাকা/মনোয়ার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন মগঞ জ
এছাড়াও পড়ুন:
উত্তরায় গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু করল ইনফিনিক্স
নিজেদের তৈরি বিভিন্ন মডেলের স্মার্টফোনে হালনাগাদ সংস্করণের গেম খেলার সুযোগ দিতে রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্টে গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে ইনফিনিক্স। ফ্ল্যাগশিপ স্টোরটিতে একটি গেমিং জোন রয়েছে, যেখানে যেকোনো ব্যক্তি বিনা মূল্যে প্রতিষ্ঠানটির তৈরি স্মার্টফোনে পছন্দের গেম খেলতে পারবেন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার চালু হওয়া গেমিং ফ্ল্যাগশিপ স্টোরটিতে বিনা মূল্যে একক বা দলগতভাবে ইনফিনিক্সের উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে গেম খেলা যাবে। দেশের মোবাইল গেমিং সংস্কৃতিকে এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।
ইনফিনিক্স জানিয়েছে, এই গেমিং ফ্ল্যাগশিপ স্টোরটি মূলত কমিউনিটি কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা ইনফিনিক্স স্মার্টফোনের কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।