ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
Published: 8th, June 2025 GMT
টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: লাভ ইন দ্য এয়ার। রচনা ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: মুশফিক ফারহান, আইশা খান প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শ্বশুরের বিয়ে। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম, আশরাফ সুপ্ত, মিহি আহসান প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: হাফ বয়েল ভালোবাসা। রচনা: দয়াল সাহা। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: মোশাররফ করিম, সামান্থা, জয়রাজ প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: থ্রি ইডিয়টস। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: মন মানে না। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক ফারহান, সাদিয়া আয়মান প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: বেঈমান। রচনা ও পরিচালনা: আর্থিক সজীব। অভিনয়ে: জোভান, নাজনীন নিহা প্রমুখ।
এনটিভি
দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: তোমাকেই ছুঁতে চাই। রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: আরশ খান, সামিরা খান মাহী, শামীম আহমেদ প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রচনা ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: শেষ গান। রচনা: সারওয়ার রেজা জিমি। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভাই ভাবি। রচনা ও পরিচালনা: জুলফিকার ইসলাম শিশির। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রেসার ম্যান। রচনা: সেজান নূর। পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া, শামীম জামান প্রমুখ।
আরো পড়ুন:
তাণ্ডব: সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ
শৈশবের ঈদ ছিল সরল আনন্দময়
এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মন্দ মানুষ। পরিচালনা: মারুফ মিঠু। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ডিজে মকবুল। পরিচালনা: ইমরাউল রাফাত। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: বরিশাল টু কানাডা। পরিচালনা: আল হাজেন। অভিনয়ে: মোশাররফ করিম, তানজিকা।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: তবুও মন। রচনা: কিঙ্কর আহসান। পরিচালনা: আবুল খায়ের চাঁদ। অভিনয়ে: জোভান আহমেদ, তটিনী প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: চিঠি দিয়ো, পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: অপূর্ব, তটিনী। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: পূর্ণতা তুমি, পরিচালনা: চয়নিকা চৌধুরী, অভিনয়: নিলয়, হিমি। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ওই পাড়া থেকে সাবধান, পরিচালনা: শামীম জামান, অভিনয়: শামীম জামান, ইশানা, আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: মুখোমুখি অন্ধকার, পরিচালনা: অনন্য ইমন, অভিনয়: ইয়াশ রোহান, সাবিলা নূর।
আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: যদি কিন্তু তবুও। রচনা: মশিউর রহমান, পরিচালনায়: সহিদ উন নবী; অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাফা কবির প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ঝাল মুড়ি। রচনা ও পরিচালনা: ওসমান মিরাজ। অভিনয়ে: ফারহান আহমেদ, কেয়া পায়েল প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মুশকিল আসান কোম্পানি। রচনা: মশিউর রহমান। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: তোমার জন্য ভালোবাসা। রচনা: ইসরাত আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কন্টেন্ট অব দ্য ইয়ার। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মেহেদী রনি। অভিনয়ে: যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি প্রমুখ।
ঢাকা/শান্ত/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন টক ট ভ ন টক ধ র ব হ ক ন টক ন আহম দ ফ রহ ন আহস ন
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচ আসনে বিএনপির নতুন প্রার্থী কারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে আরও চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী ঘোষণা করেন। তবে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) ও চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে ১৬ আসনের মধ্যে দুটি খালি রয়েছে।
একই দিন কক্সবাজার–২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনেরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আগে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ দল থেকে পাঁচটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে।
আজ ঘোষণা করা চট্টগ্রামের চার আসনের প্রার্থীরা হলেন চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম–৯ (কোতোয়ালি) আসনে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন। এর মধ্যে নতুন মুখ হলেন নাজমুল মোস্তফা। এ ছাড়া কক্সবাজার–২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
আজ চারটিসহ চট্টগ্রামের মোট ১৬ আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টির প্রার্থী ঘোষণা করেছিলেন দলের মহাসচিব। তাঁরা হলেন চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে চট্টগ্রাম বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা) আসনে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী।
মনোনীত প্রার্থীদের মধ্যে নতুন মুখ হিসেবে রয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী এবং দলীয় নেতা নুরুল আমিন ও সরওয়ার আলমগীর।
এদিকে প্রার্থী ঘোষণার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী, এরশাদ উল্লাহ ও হুম্মাম কাদের চৌধুরীর আসন ছাড়া বাকি সাতটিতে প্রার্থী বদলের জন্য রাস্তায় নেমে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা–কর্মীরা।
আরও পড়ুনচট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৬টিতে বাকি, মহাসড়ক অবরোধ০৩ নভেম্বর ২০২৫