এবারের ঈদুল আজহায় সারা দেশে বিপুলসংখ্যক পশু কোরবানি করা হয়েছে। এ বছর বাংলাদেশে ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়। এর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। 

মঙ্গলবার (১০ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সরকারি সংস্থা প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবমতে, ২০২৫ সালে দেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে গরু/মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি; ছাগল/ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮ টি; অন্যান্য ৯৬০টি।

আরো পড়ুন:

ঢাকা দক্ষিণে বর্জ্য সরানোর কাজ শেষ, ৩১ হাজার টন বর্জ্য অপসারণ

চামড়ার দাম কাগজে বাড়লেও বাজারে বাড়েনি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর মূলত পশু কোরবানির হিসাব করে থাকে। অধিদপ্তর বলছে স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র‍্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ৩টি গ্রাম (ছোট, মাঝারি এবং বড়) থেকে অন্তত এক শতাংশ নমুনা সংগ্রহ করে হিসাবটি করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার কোরবানির পশু অবিক্রীত ছিল ৩৩ লাখ ১০ হাজার ৬০৩ টি। কারণ হিসেবে অধিদপ্তর বলছে, এবার কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। তাই পশু অবিক্রীত থাকাটা অস্বাভাবিক নয়। তা ছাড়া অবিক্রীত এই পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। এরপর কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ  বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ৮৩ গাজার ১৬২ টি। আর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। এই সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৯৭১ টি গবাদি পশু। এরপর বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২১ লাখ ৮৫ হাজার ৪০ টি। চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২ টি গবাদিপশু। খুলনা বিভাগে কোরবানি হয়েছে ৮ লাখ ৪ হাজার ২২৪ টি গবাদিপশু।

বরিশাল বিভাগে কোরবানি হয়েছে ৪ লাখ ৭৮৩ টি গবাদিপশু। রংপুর বিভাগে কোরবানি হয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি গবাদিপশু। 

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক রব ন র হ ট এই স খ য ক রব ন

এছাড়াও পড়ুন:

দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। আলেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেছার ১৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তার আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দলীয় সংগ্রহে আর ৯ রান যোগ করতে পারে। দলীয় ৩৩৪ রানে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। টু ডাউনে নামা জো রুটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ২০৬ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

ফখর জামানকে শাস্তি দিল আইসিসি

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার, স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।

এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই রান পান। টপ অর্ডারে ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস ল্যাবুশেন করেন ৬৫ রান। এরপর মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ ও জশ ইংলিস করেন ২৩ রান।

বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি ও জোফরা আর্চার নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের
  • অনলাইনে টাকা খাটিয়ে বেশি মুনাফার ফাঁদে কোটি টাকা খুইয়েছেন ব্যাংক কর্মকর্তা
  • মেয়েটি আসে হৃদয়কে ফাঁদে ফেলতে, এরপর...
  • দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
  • দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
  • পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 
  • মোসাদ ও ইরানের মধ্যে অন্তরালে যে যুদ্ধ চলছে
  • পাবনায় আবার স্পিডবোটে এসে নদীসংলগ্ন স্বর্ণের দোকান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
  • রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড
  • অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে