ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শরিয়াহভিত্তিক এ ব্যাংক ‘সিকিউরিটি গার্ড (অস্থায়ী)’ পদে কর্মী নিয়োগ দেবে। ১ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ২১ আগস্টের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পর আবেদনের প্রিন্টেড কপি দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পদের নাম: সিকিউরিটি গার্ড (অস্থায়ী)
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর বয়স: ২১ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা—
*এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে
*সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন (সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, সরকারি আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে);
*আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার হিসেবে ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে;
আরও পড়ুনসরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের৩১ জুলাই ২০২৫আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন সত্যায়িত ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৮ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০) বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ—
২১ আগস্ট ২০২৫
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫আরও পড়ুনবেসরকারি ব্যাংকে নিয়োগ, বেতন ৫৫ হাজার টাকা৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আগস ট ইসল ম সদস য সরক র আনস র
এছাড়াও পড়ুন:
৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি তিনটি হলো- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানগুলোর মধ্যে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনার ক্রেডিট রেংটিস লিমিটেড (এনসিআর) এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।
ন্যাশনাল পলিমার: আলফা ক্রেডিট রেটিং পিএলসি অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
রূপালী ইন্স্যুরেন্স: ন্যাশনার ক্রেডিট রেংটিস লিমিটেডের রেটিংস অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ইবনে সিনা: আলফা ক্রেডিট রেটিং পিএলসি অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ২ ডিসেম্বর অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা