ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নসিমনচালক নিহত
Published: 15th, January 2025 GMT
ফরিদপুরের বোয়ালমারীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুজন শেখ (২২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চিতাঘাটা নামক রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত সুজন শেখ গুনবহা গ্রামের মুঞ্জু শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রেলক্রসিংটি অরক্ষিত। এখানে কোনো গেটম্যান নেই। সুজন শেখ বোয়ালমারী বাজার থেকে নসিমনে রড-সিমেন্ট বোঝাই করে চতুল-ধুলপুকুরিয়া এলাকায় যাচ্ছিলেন। সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি চিতাঘাটা রেলক্রসিংয়ে নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সুজন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/তামিম/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পালপাড়ায় অগ্নিকান্ডে পুড়লো ৩৫টি দোকান, ক্ষতি ৩ কোটি টাকা
শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৫টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে এ আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত হোসিয়ারী মালিকরা জানায়, আগুনে প্রায় ৩৫টি হোসিয়ারি কারখানা ও বডি নিটিং দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে অনুমানিক তিন কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সরু সড়ক ও পানির সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।