গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতায় নতুন প্রতিভা খুঁজে পেতে স্টেট ইউনিভার্সিটিতে ১০ দিনব্যাপী ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করা হয়েছে।

জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হবে। চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। 

প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ মেধা ও দক্ষতার প্রদর্শন করতে পারবেন, তাদেরকে স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে চার বছরব্যাপী অনার্স কোর্সে শতভাগ স্কলারশিপে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই মেধা ও দক্ষতার ভিত্তিতে ১০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ওয়েভারে ভর্তির সুযোগ থাকবে।

প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে। দেশের যেকোন অঞ্চল থেকে প্রতিযোগীরা নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হলো- এইচএসসি পাশ হতে হবে। এছাড়া গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে আগ্রহী কিংবা মূল ধারার গণমাধ্যমে সাংবাদিক/মফস্বল সাংবাদিক হিসেবে কর্মরত হতে হবে।

নিউজ রিপোর্টিং, ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও প্রোডাকশন, ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া কৌশল ইত্যাদি বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে প্রতিযোগিদের স্কলারশিপ প্রদান করা হবে। তবে যারা এ বিশেষ অফারে ভর্তি হবে তারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ওয়েভার পাবেন না।

এ বিষয়ে বিভাগটির বিভাগীয় প্রধান মো.

সামসুল ইসলাম বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের কারণে গণমাধ্যমের গতি ও প্রকৃতি প্রতিনিয়ত বদলে হচ্ছে, যার সর্বশেষ সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের লক্ষ্য তরুণদের মধ্যে মিডিয়া ও কমিউনিকেশন দক্ষতা বাড়ানো, যা তাদের পেশাগত জীবনে সাহায্য করবে। এ ধরনের প্রতিযোগিতা আমাদের তরুণদের প্রতিভা তুলে ধরতে ও ভবিষ্যৎ প্রযুক্তির চ্যালেঞ্জ উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে সাহায্য করবে।”

বিস্তারিত তথ্য স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সোশ্যাল মিডিয়া পেইজে পাওয়া যাবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের এ লিংকে প্রবেশ করতে হবে।

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ট ট ইউন ভ র স ট

এছাড়াও পড়ুন:

গাজীপুরে ট্রেন বিকল, সাময়িক অচলাবস্থা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলস্টেশন অতিক্রম করার পর যাত্রা শুরুর মুহূর্তে ইঞ্জিন অংশে অস্বাভাবিক শব্দ হয়। মুহূর্তের মধ্যে গতি কমতে থাকে ট্রেনটির। এ সময় ইঞ্জিন থেকে বের হওয়া তেল বা মোবিলের ছিটা যাত্রীদের গায়ে লাগলে ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদে নামার চেষ্টা করেন।

আরো পড়ুন:

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৫ লাখ টাকার মেশিন সাড়ে ২৭ হাজারে তৈরি করলেন নাজিব

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, আকস্মিক ইঞ্জিন ত্রুটির কারণে ট্রেনটি আটকে পড়ে এবং রেলপথে যোগাযোগ সাময়িকভাবে স্থগিত হয়। দ্রুত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ইঞ্জিন বিকলের প্রভাবে আশপাশের একাধিক স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে রাখা হয়েছে। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মেরামত ও বিকল্প ব্যবস্থার কাজ চলমান রয়েছে। সমস্যা সমাধান হলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

ঢাকা/রফিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ