বাংলাদেশ-ভারত সীমান্তে ভারত যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এটি আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

আগামী ২০ জানুয়ারি ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন বেইজিং সফর নিয়ে বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘‘এটি আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন।’’

উপদেষ্টা বলেন, ‘‘আমরা ভারতকে বলেছি, আন্ডারস্ট্যান্ডিংয়ের (বোঝাপড়া) বাইরে এটা হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু ভারত সেটি মানছে না।’’

উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিধি লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১০ জানুয়ারি সকালে বিপুলসংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেশটির সীমান্তরক্ষীরা। এ ঘটনায় দহগ্রাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

তথ্য মতে, দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৮-এর তিন ফিট দূরত্বে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত। যার দৈর্ঘ্য দেড় কিলোমিটার।

ঢাকা/হাসান/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ম ণ কর

এছাড়াও পড়ুন:

১০০ পৃষ্ঠার কম মুক্তিযুদ্ধের পাঁচ অনবদ্য উপন্যাস

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গভীর তাৎপর্যবাহী ঘটনা। এই বিশাল প্রেক্ষাপটকে সামগ্রিকভাবে উপলব্ধির জন্য বৃহৎ পরিসরের উপন্যাসের পাশাপাশি অপেক্ষাকৃত ছোট আকারের উপন্যাসগুলোর পাঠও অপরিহার্য।

এই ক্ষুদ্র কলেবরের আখ্যানগুলো পাঠককে কোনো বিস্তৃত যুদ্ধগাথার ভার না চাপিয়ে, একটি বিশেষ মুহূর্তের কিংবা নির্দিষ্ট চরিত্রের মনস্তাত্ত্বিক সংকটের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। ফলস্বরূপ, এক দিনে বা এক বসায় এই উপন্যাসসমূহ পাঠ করে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানবিক বিপর্যয়, সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রাম এবং আত্মত্যাগ; এই সবকিছুর মর্ম সহজে উপলব্ধি করা সম্ভব হয়।

নিচে মুক্তিযুদ্ধের ওপর ভিন্ন ভিন্ন দিক থেকে আলো ফেলা পাঁচটি গুরুত্বপূর্ণ উপন্যাসের প্রসঙ্গ উত্থাপন করা হলো, যা চাইলে আপনার পাঠতালিকায় রাখা যেতে পারে।

১. জাহান্নম হইতে বিদায় (১৯৭১) শওকত ওসমান (১৯১৭–১৯৯৮)

সম্পর্কিত নিবন্ধ