চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
Published: 23rd, October 2025 GMT
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চার জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন:
টাঙ্গাইল ও পঞ্চগড়ে পৃথক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো.
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
অপসারণ হওয়া চার এএসপি হলেন-শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল ও আশফাক ফেরদৌস।
ঢাকা/আসাদ/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিরসরাইয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে গাজী তাহমিদ খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘর্ষে আহত হওয়ার পর রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মারা যান তিনি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক সংঘর্ষে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ১৪৪ ধারা জারি
নরসিংদীতে দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
নিহত তাহমিদ উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে। তিনি ছাত্রদল কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসে ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জুবায়ের। এসময় বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম লিটন সেখানে যান। তাকে দেখে জুবায়ের পা নামিয়ে না বসায় লিটন ক্ষুব্ধ হয়ে তাকে লাথি মারেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যান। পরে লিটন ও জুবায়ের জামালপুর ও হিঙ্গুলীর লোকজনদের নিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ৮ থেকে ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১২টার দিকে মারা যান তাহমিদ।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বিএনপির একই গ্রুপের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ