Samakal:
2025-12-06@12:40:13 GMT

এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল 

Published: 6th, February 2025 GMT

এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল 

বিপিএলের ফাইনাল ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। 

বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বিপিএলের ফাইনাল ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। 

বিসিবি জানিয়েছে, বিপিএলের ফাইনালের প্রথম ইনিংস শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ইনিংসটি সাড়ে ছয়টার মধ্যে শেষ করে ৬টা ৫০ পর্যন্ত থাকবে বিরতি। দ্বিতীয় ইনিংস শুরু হবে ৬টা ৫০ মিনিটে।

চলতি বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে পা রেখেছে ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে হারার পর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে পা রেখেছে চট্টগ্রাম কিংস। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

গাজীপুরে ট্রেন বিকল, সাময়িক অচলাবস্থা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলস্টেশন অতিক্রম করার পর যাত্রা শুরুর মুহূর্তে ইঞ্জিন অংশে অস্বাভাবিক শব্দ হয়। মুহূর্তের মধ্যে গতি কমতে থাকে ট্রেনটির। এ সময় ইঞ্জিন থেকে বের হওয়া তেল বা মোবিলের ছিটা যাত্রীদের গায়ে লাগলে ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদে নামার চেষ্টা করেন।

আরো পড়ুন:

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৫ লাখ টাকার মেশিন সাড়ে ২৭ হাজারে তৈরি করলেন নাজিব

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, আকস্মিক ইঞ্জিন ত্রুটির কারণে ট্রেনটি আটকে পড়ে এবং রেলপথে যোগাযোগ সাময়িকভাবে স্থগিত হয়। দ্রুত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ইঞ্জিন বিকলের প্রভাবে আশপাশের একাধিক স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে রাখা হয়েছে। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মেরামত ও বিকল্প ব্যবস্থার কাজ চলমান রয়েছে। সমস্যা সমাধান হলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

ঢাকা/রফিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ