সংঘাতে ভারতের ২০টি জেট লক করেছিল পাকিস্তান, কিন্তু ছয়টি ভূপাতিত করেছে: বিলাওয়াল
Published: 11th, June 2025 GMT
যুদ্ধের পরিবর্তে শান্তি বজায় রাখতে পাকিস্তান সংযম দেখিয়েছে বলে জানিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, পাকিস্তান ভারতের ২০টি জেটকে চিহ্নিত (লক) করেছিল; কিন্তু মাত্র ছয়টি ভূপাতিত করেছে এবং বিশ্বশান্তির জন্য সংযম দেখিয়েছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধক্ষমতা দেখিয়েছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলোর প্রতি দ্বিপাক্ষিক বিরোধ নিষ্পত্তিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। ব্রিটেনের রাজধানী লন্ডনে সফরকালে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ আহ্বান জানান। সেখানে তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
বিলাওয়াল একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার উদ্দেশ্য হলো ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরা এবং নয়াদিল্লির অভিযোগগুলোর মোকাবিলা করা। তাদের এই বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে দলটি লন্ডন সফর করছে। প্রতিনিধিদলে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, হিনা রাব্বানি খার এবং খুররম দস্তগীর; সিনেটর শেরি রেহমান, মুসাদিক মালিক, ফয়সাল সুবজুয়ারি এবং বুশরা আঞ্জুম বাট; এ ছাড়া আছেন জ্যেষ্ঠ দূত জলিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়া।
লন্ডনে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘সংঘাতের সময় আমাদেরই পাল্লা ভারী ছিল। এই সুবিধা থাকা সত্ত্বেও আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম এই শর্তে যে, ভবিষ্যতে একটি নিরপেক্ষ স্থানে সব উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হবে।’
তিনি বলেন, যুদ্ধ থামাতে পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, শর্ত ছিল নিরপেক্ষ স্থানে ভবিষ্যতে সব বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।
গুলি করে নামানো ভারতীয় ছয়টি যুদ্ধবিমানই পাকিস্তানে বোমা ফেলেছিল এবং সাধারণ মানুষের মৃত্যু ঘটিয়েছিল এমন দাবি করে বিলাওয়াল বলেন, পাকিস্তান ভারতের ২০টি জেটকে চিহ্নিত (লক) করেছিল; কিন্তু মাত্র ছয়টি ভূপাতিত করেছে এবং বিশ্বশান্তির জন্য সংযম দেখিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধক্ষমতা দেখিয়েছে।
তিনি বলেন, ছয়টি ভারতীয় জেট ভূপাতিত করে পাকিস্তান তার শক্তি প্রদর্শন করেছে, এবং এখন শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ভ প ত ত কর
এছাড়াও পড়ুন:
নেটফ্লিক্সের ৬৫০ কোটি রুপির প্রস্তাবও ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ নির্মাতা
অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর নতুন সিনেমা নিয়ে আসছেন এস এস রাজামৌলি। গত মাসেই বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। ‘বারাণসী’ নামের সিনেমাটির প্রধান গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে নতুন গুঞ্জন—নেটফ্লিক্স নাকি সিনেমাটির ওটিটি স্বত্বের জন্য ৬৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল; কিন্তু রাজামৌলি সেটি ফিরিয়ে দিয়েছেন।
‘বারাণসী’র প্রথম ঝলকে মহেশ বাবু। এক্স থেকে