আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলে ফিরেছেন তরুণ পেসার হর্ষিত রানা। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, রানা হেডিংলেতে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচের আগে ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

২৩ বছর বয়সী হর্ষিত সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক টেস্ট খেলেন। যেখানে তিনি বল হাতে একটি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখান। রেহান আহমেদের বলে দুইটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে অভিষেক হয়েছিল এই পেসারের। অভিষেক টেস্টেই পার্থে ৪ উইকেট নিয়ে ২৯৫ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রানা। তার আগ্রাসী বোলিং ও কার্যকর অলরাউন্ড দক্ষতা এবার ইংল্যান্ডের কন্ডিশনে ভারতীয় বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন:

বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ

গিল-আয়ার-কোহলির ব্যাটে তৃতীয় ওয়ানডেতে ভারতের রান পাহাড়

ভারতের পেস বিভাগে এবার থাকছেন অভিজ্ঞ জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং নতুন সংযোজন হর্ষিত রানা। এদের সঙ্গে আছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও নিতীশ কুমার রেড্ডি।

এই সিরিজ দিয়েই শুভমন গিল ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিজ্ঞতা ও নেতৃত্বে। বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার তাদের ছাড়া মাঠে নামছে টিম ইন্ডিয়া।

আগামী শুক্রবার (২০ জুন) হেডিংলেতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এটি হবে ২০২৫–২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ ভারতের জন্য। গত বছর ভারতের মাটিতে দুই দলের পাঁচ টেস্টের সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছিল ভারত। যেখানে প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এবার ইংল্যান্ডের মাটিতে সেই সাফল্য ধরে রাখতে চাইবে নতুন নেতৃত্বের ভারত। অন্যদিকে, রানাসহ তরুণদের কাছে এটি নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ।

ভারতের টেস্ট স্কোয়াড:
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, লোকেশশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নাইয়ার, নিতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও হর্ষিত রানা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

ইমরানের সঙ্গে কারও সাক্ষাৎ নিষিদ্ধ

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। তিনি ইমরান খানকে ‘যুদ্ধোন্মাদনায় আচ্ছন্ন এক চরমপন্থী’ বলে আখ্যা দেন। গত শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তারার এ কথা বলেন।

এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ ব্যক্তি’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরেই ইমরান খানের সঙ্গে অন্যদের সাক্ষাৎ বন্ধ করার বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

তারার বলেন, ‘আইন ও নির্ধারিত বিধি অনুসারেই বন্দীদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এখন ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ।’ কারাগারের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, কারা বিধি অনুযায়ী যেকোনো সাক্ষাতের সময় কারা সুপার উপস্থিত থাকেন। কর্মকর্তারা ইমরানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের রাজনৈতিক আলোচনা এবং ইমরানের নির্দেশনা দেওয়ার বিষয়টি লক্ষ করেছেন।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত নানা ধরনের অসংখ্য মামলা রয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে দেশের অর্থনৈতিক অগ্রগতি ধ্বংসের চেষ্টা এবং রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়ার অভিযোগ করে আসছে ক্ষমতাসীন জোট সরকার।

তারার বলেন, ইমরান খান ও তাঁর দল দেশকে দেউলিয়া করার দিকে ঠেলে দিতে চেয়েছিল। পাকিস্তানকে দেউলিয়া করতে আইএমএফে (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) চিঠি পাঠানো হয়েছিল। ৯ মে সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল।

তথ্যমন্ত্রী আরও বলেন, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে না পেয়েই সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রবিরোধী বয়ান তৈরি করছেন।

খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন

তথ্যমন্ত্রী তারার বলেন, খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারির বিষয়টি ফেডারেল সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সমঝোতার সুযোগ নেই

পিটিআইয়ের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তারার বলেন, ‘তারা সুযোগ নষ্ট করেছে। যারা বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ বা চরমপন্থী চিন্তাধারা ছড়ায়, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।’ তবে পিটিআই ক্ষমা চাইলে ও অনুশোচনা করলে পুনর্বিবেচনা করা যেতে পারে।’

ইমরানের বোনের বিরুদ্ধে ক্ষোভ

জিও নিউজের অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ কথা বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইমরান খানের বোন উজমা খানের সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার সাবেক ক্ষমতাসীন দলের জন্য কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা সব সময় রাজনীতিবিদদের সঙ্গে সংলাপে বসতে অস্বীকার করেছেন এবং দলটির কোনো সদস্যের পাকিস্তানবিরোধী বক্তব্যের বিরুদ্ধেও পিটিআই কখনো নিন্দা জানায়নি।

সম্পর্কিত নিবন্ধ