উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
Published: 16th, November 2025 GMT
রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুনকারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থল নিয়ে দুই থানার ঠেলাঠেলি১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব স র স মন উপদ ষ ট এল ক য় এ ঘটন র ঘটন
এছাড়াও পড়ুন:
বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের আজমানে কর্মরত এক বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ মহিন বিগ টিকিটে তার প্রথম প্রচেষ্টাতেই বাজিমাত করে জিতে নিলেন আড়াই লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৮৩ লাখ ৩০ হাজার টাকা।
রবিবার (৭ ডিসেম্বর) আবুধাবি গ্রান্ড প্রিক্স (এফ১ আবুধাবি জিপি) চলাকালীন ‘বিগ টিকিট’-এর ফর্মুলা ওয়ান চালক-ভিত্তিক একটি গেম খেলে প্রবাসী বাংলাদেশি মহিন এই বিশাল অঙ্কের পুরস্কারটি জেতেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই জয়কে মহিনের জন্য আরো উল্লেখযোগ্য করে তুলেছে কারণ এটি ছিল ‘বিগ টিকিট’-এ তার প্রথমবার ভাগ্য পরীক্ষা করা।
রবিবার মহিনসহ নির্বাচিত কয়েকজনকে বিগ টিকিটের আয়োজনে ইয়াস মারিনা সার্কিটে বিশেষ ইয়টে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অংশগ্রহণকারীদের বলা হয়, মৌসুমের ফাইনাল ফর্মুলা ওয়ান রেসে প্রতিযোগিতা করা চালকদের মধ্যে একজনের নাম বেছে নিতে।
বিগ টিকিটের দল পরে পাঁচটি ফিনিশিং অবস্থান (৩, ৬, ১০, ১৩, এবং ১৮) নির্ধারণ করে দেয়। মহিনের এলোমেলোভাবে বেছে নেওয়া রেসিং বুলসের চালক লিয়াম লসন ১৮তম স্থানে রেস শেষ করেন, যা ছিল পুরস্কারের জন্য নির্ধারিত একটি অবস্থান। আর এতেই ৩০ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি জিতে নেন আড়াই লাখ দিরহাম।
মহিন জানান, তিনি এই টিকিটটি কিনেছিলেন আরও ৭২ জনের সঙ্গে মিলে। তাই পুরস্কারের টাকা সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। গালফ নিউজের সঙ্গে ইয়াস মারিনা সার্কিটে বিগ টিকিটের ইয়াটে আলাপকালে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি কখনো ভাবিনি জিতব। গত ১০ বছর ধরে গ্রান্ড প্রিক্স অনুসরণ করি। এবার প্রথমবার বিগ টিকিট কিনলাম, আর প্রথম চেষ্টাতেই জিতে গেলাম।”
মহিন জানান, এই জয় তাকে তার ভাগ্য চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইয়াস মেরিনা সার্কিটে উপভোগ করছি, ফর্মুলা ওয়ান রেস দেখছি, এগুলো এমন অভিজ্ঞতা যা আমি স্বপ্নেও ভাবিনি।”
ঢাকা/ফিরোজ