একই দিনে নির্বাচন-গণভোট সঠিক পদক্ষেপ: হাফিজ উদ্দিন আহমদ
Published: 16th, November 2025 GMT
কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা–৩ আসনের (লালমোহন–তজুমদ্দিন) দলের মনোনীত প্রার্থী সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণভোটের জন্য আলাদা দিন নির্ধারণ করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মনে করে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে দেশের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে।
রোববার বিকেলে ভোলার তজুমদ্দিনের শশীগঞ্জ উত্তর বাজারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণভোট নিয়ে এ কথা বলেন হাফিজ উদ্দিন। তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
একই দিনে নির্বাচন ও গণভোট প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সামনের দিনগুলোতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে দেশে আরও চাপ সৃষ্টি হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন–গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ।
সংবিধান সংশোধন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে। সংবিধান সংশোধনের অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। আমরা জুলাই সনদে যেখানে স্বাক্ষর করেছি, তা মেনে চলব। যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো গ্রহণযোগ্য নয়। আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, তা নির্ধারণ করবে আগামী নির্বাচিত সংসদ সদস্যরাই।’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা আগামীকাল সোমবার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ আশা করে খুন, গুম, মানি লন্ডারিংসহ নানা গুরুতর অপরাধের দায়ে শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবে—এটাই জনগণের প্রত্যাশা।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা (মিন্টু)। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ (রিন্টু)। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতারা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ ফ জ উদ দ ন ব এনপ র স অন ষ ঠ ন একই দ ন উপজ ল গণভ ট
এছাড়াও পড়ুন:
দাদাগিরি আর বরদাশত করা হবে না: জামায়াত আমির
দেশে কোনো ধরনের রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “জনগণ আগামী নির্বাচনে একটি দলকে লাল কার্ড দেখাবে। এই লাল কার্ড থেকে বাঁচতে গিয়ে যদি কেউ নির্বাচন ভন্ডুেলর চেষ্টা করে, জনগণই তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।”
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “প্রশাসনিক ক্যু করে নির্বাচন হাইজ্যাক করার যে সূর্য আঁতুরঘরে মারা গেছে, তা আর বাংলাদেশে উঠবে না। এখন নতুন সূর্য উদিত হবে, সেই সূর্য কোরআন বুকে নিয়ে উঠবে। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে, মাঝিমাল্লা, শ্রমিক, ছাত্রসহ সাধারণ মানুষের বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি দাবি করেন, লুটেরাদের হাত থেকে দেশ উদ্ধার করে দেশপ্রেমিক মানুষের হাতে তুলে দেওয়া হবে। আট দলের আন্দোলনের সঙ্গে দেশের যুব সমাজের আকাঙ্ক্ষা মিলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
“যারা এই স্বপ্নের পথে বাধা দেবে, জনগণ তাদের ক্ষমা করবে না,” বলেন তিনি।
বিদেশি চাপ বা হুমকির প্রিত ইঙ্গিত করে তিনি বলেন, “অনেকে বিদেশি দেশের ভয় দেখায়। কিন্তু ইসলামিক ও দেশপ্রেমিক দলের নেতারা হাসিমুখে মৃত্যুকে বরণ করতে পারেন। তাদের ভয় দেখানো অর্থহীন।”
তিনি আরও বলেন, “দাদাগিরি আর বরদাশত করা হবে না। বাংলাদেশ চলবে আল্লাহর নির্দেশে এবং জনগণের পছন্দে। যারা বিদেশের পেটে আশ্রয় নিয়েছেন, তারা এখন অখাদ্য গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। তাদের প্রশ্ন—যাবে কোথায়?”
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন প্রমুখ।
ঢাকা/রাহাত//