নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায় র‍্যাবের গোয়েন্দা দল। অভিযানের বিষয়টি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন জাহিদ ও তাঁর সহযোগীরা। এতে পাশের বাড়ির এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গৃহবধূর নাম জবা আক্তার (২২)। তিনি গাইবান্ধা বাজার এলাকার ভাড়াটিয়া মো.

রহিম উদ্দিনের স্ত্রী। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় কৃষক দলের নেতা পারভেজের ওপর হামলা ও গুলি চালান সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীরা। এ ঘটনার পর জাহিদকে ধরতে তৎপরতা শুরু করে র‍্যাব-১১। আজ বিকেলে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় র‍্যাবের গোয়েন্দা দলের সোর্স যান। বিষয়টি বুঝতে পেরে জাহিদ ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এতে পাশের বাড়িতে রান্না করার সময় এক নারী গুলিবিদ্ধ হন।

গৃহবধূর স্বামী মো. রহিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী বাড়িতে রান্না করছিলেন। হঠাৎ একটি গুলি এসে তাঁর বুকে লাগে। খবর পেয়ে তিনিসহ আশপাশের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যোগাযোগ করা হলে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীদের বিষয়ে খোঁজখবর নিতে র‍্যাবের সোর্স সেখানে যান। র‍্যাবের অভিযানকারী দল পৌঁছানোর আগেই সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগী এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ত্রাসী জাহিদ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা আছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল প ত ড় র এল ক য় সন ত র স র সহয গ গ হবধ

এছাড়াও পড়ুন:

আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান মাশুকুল ইসলাম রাজীব। এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।

এ সময় মাশুকুল ইসলাম রাজীব এর সাথে ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, জেলা ছাএদলের সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সামাউন ইসলাম স্বর্ণা সহ নেতৃবৃন্দ। 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 
  • নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ
  • আমাদের দায়িত্ব তরুণদের পাশে দাঁড়ানো : মাসুদুজ্জামান
  • পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
  • আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব