নড়াইল থেকে নিখোঁজের চারদিন পর বাগেরহাট থেকে গৃহবধূ সুরাইয়া শারমিন বৃষ্টির (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়। শুক্রবার নিখোঁজ হন নড়াইল সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের কর্মী বৃষ্টি। তিনি শহরের আলাদাতপুর এলাকার মৃত আব্দুল করিম মোল্যার মেয়ে।

নিহত গৃহবধূর মা সবেজান বেগম গত শনিবার নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি অভিযোগ করেন, যশোরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে সদর হাসপাতালে আউটসোর্সিংয়ে চাকরি করছেন। তাঁর স্বামী মাহফুজ ক্ষুদ্র ব্যবসায়ী।

বাড়িতে গিয়ে জানা যায়, পরিবারের সদস্যরা বৃষ্টির লাশ আনতে বাগেরহাটে গেছেন। কথা বলার মতো কেউ নেই। পরে মোবাইল ফোনেও তাদের পাওয়া যায়নি। ফকিরহাটের পুলিশ জানিয়েছে, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় তারা দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। তাঁর শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুরে মরদেহ পাওয়া গেছে। পাড় থেকে জুতাও উদ্ধার করা হয়েছে। পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দু’দিন আগে নারীকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেওয়া হতে পারে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো.

সাজেদুল ইসলাম বলেন, ফকিরহাট থানার পুলিশের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে একটি ছেলের অনৈতিক সম্পর্ক ছিল। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর হত্যা কিনা, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র র মরদ হ সদস য

এছাড়াও পড়ুন:

বাংলা—অপভ্রংশই প্রাকৃত ভাষার শেষ স্তর

বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা বিষয়ে ২০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। গদ্য থেকে ৫টি, কবিতা থেকে ৫টি ও ব্যাকরণ থেকে ১০টি করে মোট ২০টি প্রশ্ন থাকবে। নিচে গদ৵ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো।

১. মালি–বৌ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়?

ক. কামড়াবে বলে

খ. ঘেউ ঘেউ করত বলে

গ. খাবারে ভাগ বসাবে বলে

ঘ. দেখতে খারাপ বলে

২. ‘চোখ দিয়ে জল পড়তে লাগল।’—‘পড়ে পাওয়া’ গল্পে ‘কাপালি’র এরূপ হওয়ার কারণ কী?

ক. বাক্স হারিয়ে যাওয়া

খ. হারানো বাক্স ফেরত পাওয়া

গ. বন্যায় সব ভেসে যাওয়া

ঘ. নতুন আশ্রয় পাওয়া

৩. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?

ক. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা

খ. ভৌতিক পরিবেশ সৃষ্টি করা 

গ. অলৌকিক ঘটনার সমাবেশ

ঘ. শিক্ষার্থীদের নিছক আনন্দ দেওয়া

৪. ‘ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট’—এখানে প্রাবন্ধিক কোন জায়গাকে নিদে৴শ করেছেন?

ক. জাতীয় লাইব্রেরিকে

খ. ব্যক্তিগত অফিসকে

গ. ব্যক্তিগত লাইব্রেরিকে

ঘ. পারিবারিক লাইব্রেরিকে

আরও পড়ুনপ্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—বাংলা: অনুচ্ছেদ পড়ো, প্রশ্ন তৈরি করো০৪ ডিসেম্বর ২০২৫

৫. ‘সুখী মানুষ’ নাটিকায় ‘লোভে পাপ, পাপে মৃত্যু’—উক্তিটি কে করেছিল?

ক. হাসু খ. রহমত

গ. মোড়ল ঘ. কবিরাজ

৬. প্রাকৃত ভাষার শেষ স্তর কোনটি?

ক. মাগধী প্রাকৃত খ. অপভ্রংশ

গ. সংস্কৃত ঘ. গৌড়ী অপভ্রংশ

৭. ‘হালখাতা’ ও ‘পুণ৵াহ’ অনুষ্ঠানের মধে৵ মিল রয়েছে কিসে?

ক. আপ্যায়নে খ. উদ্​যাপনে

গ. উদ্দেশ৵ সাধনে ঘ. আনন্দ অনুষ্ঠানে

৮. গণ–অভ্যুত্থান হলো—

i. সর্বস্তরের মানুষের আন্দোলন

ii. স্বৈরশাসকের পতন

iii. শাসককে গণদাবি মেনে নিতে বাধ্য করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ