নারায়ণগঞ্জ এনসিপির জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
Published: 5th, August 2025 GMT
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তির দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আতশবাজি ফুটিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এনসিপির নেতাকর্মীরা ২৪টি আতশবাজি ফুটিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে ২০২৪ সালের বিজয়ের প্রথম বার্ষিকী উদযাপন করেন। এ সময় আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠে রাতের আকাশ।
আতশবাজি প্রদর্শনের পাশাপাশি এনসিপি নেতাকর্মীরা ‘শেখ হাসিনা পালাইছে’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। পাশাপাশি তারা ‘গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন’ বলেও জানান নেতারা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘৫ আগস্টের প্রথম প্র
হরে অভ্যুত্থানের শহীদদের স্মরণে ২৪টি আতশবাজি ফুটিয়ে আমরা বিজয় উদযাপন শুরু করেছি। গত বছর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। সেই স্বৈরাচার পতনের অর্জন দেশের প্রতিটি মানুষের।’
তিনি আরও বলেন, ‘এ বিজয় যেন অপূর্ণ না থাকে, সেজন্য আগামীতে দেশের অপ্রাপ্তিগুলোকে প্রাপ্তিতে রূপান্তর করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বর্ষপূর্তি উদযাপনের সময় এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আতশব জ এনস প আগস ট
এছাড়াও পড়ুন:
কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে পাটাত্তা এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে জরিনা বেগমের (৬৫) শরীরের ২০ শতাংশ, মো: আলাউদ্দিনের (৩৫) শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের (১৪) শরীরের ১২ শতাংশ এবং শিমলার (৪) শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন রহমান জানান, ভোরে ৪ জন দগ্ধকে আনা হয়েছিল যারা নারায়ণগঞ্জের সোনারগায়ের বাসিন্দা বলে জানানো হয়েছে। তাদেরকে অত্র হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোররাতে ঘটনার পরপরই দগ্ধদের সরাসরি ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।