নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক এলাকায় সাবেক কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেনের লোক পরিচয়ে মো: জালাল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির জমিতে দেয়াল তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসময় হামলা চালিয়ে নির্মাণ কাজে দেওয়াল ভেঙ্গে মো. হাসনাইন (৩২) নামে এক নির্মাণ শ্রমিককে মারধর করে জালাল ও তার লোকজন। এসময় জমিতে থাকা একটি সাব মার্শেবল পানির পাম্প, বৈদ্যুতিক তার ও সিমেন্টের বস্তাসহ আনুমানিক ৪৫ হাজার টাকার মালামাল জোর করিয়া নিয়া যায় হামলাকারীরা।

 এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের সহযোগী মো.

ফারুককে এজাহার নামীয় এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মো: ফারুক নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি এলাকার পেদা মিয়ার ছেলে এবং সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

অভিযোগে মো: জালাল উদ্দিন উল্লেখ করেন, গত বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় খোর্দ্দঘোষ পাড়া মৌজাস্থিত সিএস খতিয়ান নং ৮৪, এসএ খতিয়ান ১৪, সিএস ও এসএ দাগ নং ১২২, ১২৩ এবং আরএস-৫৬২ নং দাগে তাঁর জমিতে মিজমিজি পাগলাবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মো: হাসনাইন (৩২) সহ ১০ জন রাজমিস্ত্রী নির্মান কাজ করিতেছিল।

ওই সময় সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া বিবাদী ফারুকসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন বেআইনিভাবে ঐ জমিতে অনধিকার প্রবেশ করে তাঁর নির্মাণ শ্রমিকদের ভয়-ভীতি দেখিয়ে পাকা নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং সাবেক কাউন্সিলর ইকবালের সাথে কথা না বলে কাজ করতে নিষেধ করে অন্যথায় বিপদ হবে।

এসময় রাজমিস্ত্রি হাসনাইন মোবাইল ফোনে আমাকে খবর দেয়ার জন্য ফোন দিলে বিবাদী তাকে চর-থাপ্পর মেরে নীলা-ফুলা জখম করে এবং তার সিম্ফনি বাটন মোবাইল ফোন নিয়া যায় এবং জমির বাউন্ডারী দেওয়াল ভেঙ্গে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বিবাদীরা জমিতে থাকা একটি সাব মার্শেবল পানির পাম্প, বৈদ্যুতিক তার ও সিমেন্টের বস্তা সহ আনুমানিক ৪৫ হাজার টাকার মালামাল জোর করে নিয়ে যায়।

এছাড়াও বিবাদীর সাথে যোগাযোগ না করলে জমিতে পাকা নির্মান কাজ করতে দিবে না এবং খুন করিয়া লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়। উক্ত হুমকির পরিপেক্ষিতে আমি নিরাপত্তাহীনতায় ভূগতেছি। 

ভুক্তভোগী জালাল বলেন, অভিযোগ দায়েরের পরও পুলিশ কোন ব্যাবস্থা না নেয়ার ফারুকের ভয়ে আমার কোন লোক কাজ করতে পারছেনা।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন জানান, ফারুক বিএনপির নেতা। সে কোথায় গেল না গেল সেটা তার ব্যাপার। আমার কোন লোক সেখানে যায়নি। আর এখানে আমাকে জড়ানোর কি আছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আতাউর রহমান জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ইকব ল হ স ন র স দ ধ রগঞ জ ক জ কর

এছাড়াও পড়ুন:

মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘নির্বাচনে জয় পরাজয় মূখ্য বিষয় নয়। সাধারণ মানুষ ও ভোটারদের আস্থা এবং বিশ্বাস অর্জন করাই আমাদের লক্ষ্য। 

স্বাধীনতার পর থেকে যারা বারংবার এই দেশের ক্ষমতার আসনে বসেছে, সেই দলের জনপ্রতিনিধিদের কর্মকান্ডের কারনে জনগন তাদের বিশ্বাস করতে চায় না। মানুষের সামনে আস্থার সংকট তৈরী হয়েছে। আমরা চাই, মানুষ আমাদের কথায় ও কাজে মিল দেখে আমাদের উপর ভরসা রাখবে।’

শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও রঘুনাথপুর এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন আল আমিন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন তিনি। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

আল আমিন স্থানীয় পাড়া মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়কালে এলাকার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতের আশ্বাস দেন। দলীয় নেতাকর্মিদের উপস্থিতিতে পুরো পথসভা ওণসংযোগ কর্মসূচী প্রাণবন্ত হয়ে উঠে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপির সদস্য জুবায়ের হোসেন, মোস্তফা খন্দকার, তরিকুল ইসলাম, লুবনা রহমান, জেলা যুবশক্তির নেতা রাইসুল ইসলাম, উপজেলা এনসিপি নেতা সাগর মল্লিক সহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর উপজেলা যুবদলের দোয়া
  • রূপগঞ্জে বন্ধুদের নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার