বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
Published: 16th, November 2025 GMT
রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের রমনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
এর আগে রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তার আগে সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায়। এ দুটি ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হন। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। হেঁটে বাংলামোটরে তাঁর অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি।
আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয় বলে ধারণা তাঁর।
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
গতকাল শনিবার রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ককট ল ব স ফ র এল ক য় র স মন র ঘটন
এছাড়াও পড়ুন:
যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, শপথ গ্রহণ, বেলুন ও ফেস্টুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৪টি হল- শহীদ মশিয়ূর রহমান হল, তাপসী রাবেয়া হল, মুন্সী মেহেরুল্লাহ হল, বীর প্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘‘খেলাধুলার আয়োজনে শুধু খেলাধুলা বা প্রতিযোগিতা হয় এমন না। এখানে বন্ধুত্ব হয়, পরস্পরের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়; পাশাপাশি নেতৃত্বের গুণাবলি গড়ে উঠে। আমি চাইব, আমার সকল শিক্ষার্থী আগ্রহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’’
ঢাকা/ইমদাদুল/রাজীব